এমএলএম ব্যবসায়ীদের চাতূর্যপূর্ণ কথায় ভুলে লাখ লাখ তরুণ নিজেদের সর্বনাশ ডেকে আনছে। আমার মনে হয়, এটা শুধুমাত্র যথার্থ তথ্যের অভাবে। গত কয়েকদিনে এ সম্পর্কিত কয়েকটি ভালো লেখা এসেছে ব্লগে। কিন্তু ইউনিকোডের সমস্যা হচ্ছে, ব্লগের বাইরের অনেকেই সামান্য ফন্ট জটিলতার কারণে লেখা পড়তে ব্যর্থ হন। তাদের জন্য আমি একটি পিডিএফ তৈরি করলাম এখন। যা ইমেইলেও স্বচ্ছন্দে বিতরণ করা যাবে।ব্লগার হিসেবে আমরা রক্তচোষা এমএলএম ব্যবসায়ীদের তেমন ক্ষতি হয়তো করতে পারবো না, তবে এমএলএম সম্পর্কে কিছু তথ্য মানুষের কাছে তুলে ধরতে পারি, ফোরাম থেকে ফোরামে, ইমেইল থেকে ইমেইলে ছড়িয়ে দিতে পারি।
৬০০ কিলোবাইটের পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন এখান থেকে-
Click This Link
জিপ ভার্সন : http://www.gullee.com/ebooks/MLM-Fusion5.rar

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): mlm, multilevel marketing, destiny, destiny 2000 ;
প্রথম প্রকাশ
প্রস্তুতির প্রায় এক বছর পর অবশেষে প্রকাশিত হল 'ব্লগারদের প্রিয় কবিতা'। নানাভাবে কবিতার সংকলন হয় - দশক, বিষয়, ভূখন্ড, দেশভিত্তিতে। নানা দৃষ্টিকোণ থেকে বাংলা কবিতার সংগ্রহও রয়েছে। কিন্তু প্রিয় কবিতা নিয়ে এই সংকলন সম্পূর্ণ ভিন্নমাত্রিক। তা এই কারণে যে, বিশ্বজুড়ে বসবাসরত ব্লগাররা তাদের প্রিয় কবিতার তালিকা দিয়েছেন, অকূণ্ঠ মতামতও এবং তার ভিত্তিতে গড়ে উঠেছে বইটির শরীর। ২০০৮ সালের সেপ্টেম্বরে সামহোয়্যারইন...ব্লগের ব্লগারদের কাছ থেকে প্রিয় কবিতার এই তালিকা আহবান করা হয়। বলাবাহূল্য, এতে সাড়া মেলে আশাতীত। বাংলাভাষায় এটিই সম্ভবত প্রথম কবিতা সংকলন, যা নির্মিত হয়েছে সরাসরি পাঠকের মতামতের ভিত্তিতে। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ৪০ জন কবির মোট ১৩১টি এই কবিতা সংকলনে যুক্ত হয়েছে।
এই ই-সংকলনটি অনুমতি ছাড়াই বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রির জন্য নয়। পাঠের সুবিধার জন্য ই-সংকলনের বিভিন্ন জায়গায় হাইপারলিংক যুক্ত করা হয়েছে। সূচিপত্রে নির্দিষ্ট শিরোনামে ক্লিক করে সরাসরি মূল কবিতার পাতায় যাওয়া যাবে। আবার যে কোনো পৃষ্ঠার নিচে-বাঁয়ে বৃত্তাকার চিহ্নে ক্লিক করে সূচিপত্রে যাওয়া যাবে। সবচেয়ে সুবিধা পাবেন, যদি ই-বুকের সঙ্গে বিল্টইন বুকমার্ক প্যানেল ধরে সংকলনটি ব্রাউজ করেন। সংকলনটি দেখার জন্য এডবি রিডার ইনস্টল করে নিলে সবচেয়ে ভালো হয়, তবে যে কোনো পিডিএফ রিডারে এই ই-সংকলনটি দেখা যাবে।

সংকলনটি শীঘ্রই পশ্চিমবঙ্গের বাংলাভাষাভাষী পাঠকদের জন্যও দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডাউনলোড লিংক ১
অথবা
ডাউনলোড লিংক ২

আজকের প্রথম আলোর প্রজন্ম ডট কমের প্রধান প্রতিবেদন ছিল 'ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা।' সুমন পাটওয়ারীর লেখা এই প্রতিবেদনে অনিবার্যভাবেই এসেছে ব্লগের কথা, ব্লগীয় কার্যক্রমের কথা। ওই প্রতিবেদনের শুরুই হয়েছে সামহোয়্যারইন...ব্লগ থেকে প্রকাশিত মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন 'ফিরে দেখা ৭১' নিয়ে। আজকের প্রজন্ম ডট কমের প্রচ্ছদও তৈরি হয়েছে ফিরে দেখা ৭১ এর প্রচ্ছদ ও ভেতরের পৃষ্ঠাগুলোর সমন্বয়ে। প্রতিবেদনে সামহোয়্যারইন...ব্লগের পক্ষ থেকে বক্তব্য দিয়েছেন জানা।

নিচে প্রতিবেদনের একটি অংশ তুলে দেওয়া হল। পুরো প্রতিবেদন পাবেন এইখানে এবং মূল ফরম্যাটে ই-প্রথম আলোতে। ফিরে দেখা ৭১ নিয়ে প্রথম আলোতে শওকত হোসেন মাসুমের লেখা অপর একটি রিভিউ পাবেন এখানে । এ সবকিছু দ্বিধাহীনভাবেই সামহোয়্যারের ব্লগারদের অর্জন।
-----
ডিজিটাল মাধ্যমে মুক্তিযুদ্ধের গৌরবগাথা
সুমন পাটওয়ারী
‘ডিজিটাল বাংলাদেশ’ বিষয়টি এখন আলোচিত। ২০২১ সাল নাগাদ ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার কথা বর্তমান সরকার ব্যক্ত করেছে। কিন্তু ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার জন্য দরকার সব তথ্যের ডিজিটাল আর্কাইভ, যাতে যে কেউ চাওয়ামাত্র প্রয়োজনীয় তথ্য পেয়ে যায়। আর বর্তমান প্রজন্েনর জানা-বোঝার জন্য দরকার মুক্তিযুদ্ধের একটা বড় ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা। যদিও বেসরকারি উদ্যোগে ইন্টারনেট, অনলাইন এবং কম্পিউটারভিত্তিক মুক্তিযুদ্ধের ছোট ছোট ডিজিটাল আর্কাইভ গড়ে তোলা হচ্ছে। এসব ডিজিটালআর্কাইভ আমাদের গৌরবগাথাকে চিরস্থায়ী করবে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দেবে তা নিশ্চিত।
বাংলায় গান গাই...
অনলাইনে আর্কাইভ গড়ে তোলার একটা বড় প্রতিবন্ধকতা ছিল ভাষা। কিন্তু অনলাইনে ইউনিকোডভিত্তিক বাংলায় প্রকাশিত ব্লগ সাইটগুলোর কারণে প্রতিবন্ধকতা অনেকটাই দুর হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় অনলাইনে মুক্তিযুদ্ধের নানা তথ্য সংরক্ষণের বেশ কিছু উদ্যোগ চোখে পড়ার মতো। এ ব্যাপারে প্রশংসনীয় উদ্যোগ রেখেছে সাম হোয়্যার ইন ব্লগসাইট (http://www.somewhereinblog.net)। এই ব্লগ সাইটের লেখকদের লেখা নিয়ে প্রকাশ করা হয়েছে মুক্তিযুদ্ধের ওপর ই-বুক ফিরে দেখা ৭১। প্রচুর তথ্য ও গবেষণাধর্মী লেখা, নাটক, গান, পত্রিকার তথ্য, ভিডিও ফুটেজ আছে এই ইলেকট্রনিক বইয়ে। চাইলে এখনো অনেকে সাইট থেকে ই-বকুটি বিনা পয়সায় নিজের কম্পিউটারে নামিয়ে নিতে পারেন। এ ছাড়া পুরো ব্লগ সাইটে ছড়ানো রয়েছে মুক্তিযুদ্ধের ওপর অসংখ্য লেখা ও তথ্য। সামহোয়্যার ইন ব্লগের হেড অব অ্যালায়েন্স সৈয়দা গুলশান ফেরদৌস বলেন, ‘ই-বুকের পুরো উদ্যোগই ছিল ব্লগারদের। তাঁরা নিজ উদ্যোগে কাজটি করেছে। আমরা পরবর্তী সময়ে তাদের বেশ কিছু কারিগরি সহযোগিতা করেছি। এবার একইভাবে তারা যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান পরিচালনা করছে। ব্লগারদের এ উদ্যোগে সহযোগিতা করে যাচ্ছি আমরা।’
বয়সে নতুন হলেও এরই মধ্যে মুক্তিযুদ্ধের একটা ডিজিটাল আর্কাইভ গড়ে উঠছে প্রথম আলো ব্লগে (http://www.prothom-aloblog.com)। এ সাইটের সব সময় মুক্তিযুদ্ধের একটা বিভাগ থাকে। এখানে মুক্তিযুদ্ধের ওপর প্রচুর লেখা ও তথ্য রয়েছে। প্রথম আলো ব্লগের বিভাগীয় সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, ‘আমরা এবার ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে একটা ই-বুক বের করার চেষ্টা করছি। আশপাশের পরিচিত মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিয়ে আমাদের সাইটে দিতে ব্লগারদের অনুরোধ করেছি। তারই ওপর ভিত্তি করে এই ই-বুকটি প্রকাশ করা হবে। যদিও আমরা এখনো তেমন উল্লেখযোগ্য লেখা পাইনি। তার পরও আমরা আশাবাদী।’
ফিরে দেখা '৭১ পড়া ও ডাউনলোড করা যাবে যেখান থেকে-
স্ক্রাইবস ডট কম (ইন্টারেকটিভ বইয়ের মতো পড়ার জন্য)
অলৌকিক হাসানের ব্লগ
মাহবুব সুমনের আন্তর্জালিক খেরোখাতা
ডাউনলোডের জন্য
Bangladesh Genocide Archive : Books, Journals & Articles Section
বইমেলা ডট কম
মূর্চ্ছনা ডট কম : ই-বুক সেকশন
প্রিয় অস্ট্রেলিয়া
ইউকেবিডি নিউজ : ইউকেভিত্তিক অনলাইন সংবাদপত্র
বাংলাদেশ ১৯৭১
নগরবালক ডট কম
গুগল গ্রুপস
বিপ্র'র ব্লগ

ব্লগার জ্বিনের বাদশার মন্তব্য পড়ছিলাম এইমাত্র- তিনজন প্রবাসী ননব্লগার তাকে মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলনটির কথা জিজ্ঞেস করেছেন। এটা দেখতে দেখতেই জিমেইলে একটি মেইল আসার সংকেত পেলাম। খুলে দেখি- একজন প্রকাশকের মেইল। পড়ে অভিভূত আমি!
ঢাকার এই প্রতিষ্ঠিত প্রকাশনা প্রতিষ্ঠানের কর্ণধার ইমেইলে লিখেছেন, তিনি ফিরে দেখা '৭১ বই আকারে প্রকাশ করতে চান।
এমনিতে ই-সংকলনটি বই আকারে প্রকাশের আগ্রহ আমার ছিল না। লেখকদের অনুমতি আদায়ের ঝক্কিতে আর পড়তে চাই না।
তবে এখন মনে হচ্ছে, প্রকাশনা প্রতিষ্ঠানটির সঙ্গে যোগাযোগ এবং লেখকদের অনুমতি আদায়ের দায়িত্বটি চাইলে কেউ একজন নিতে পারেন। কারণ এতো সহজে (প্রথম আলোর রিভিউই আসলে কাজটি সহজ করে দিয়েছে) প্রকাশক পাওয়া অনেক বড়ো ব্যাপার। মাসখানেকের মধ্যে কাজ শুরু করা হলে একুশে বইমেলায় এটা প্রকাশ সম্ভব হবে বলে আমার ধারণা।
আমার বিশ্বাস, এমনকি একজন ব্লগারও যদি না কেনেন, তাহলেও এই বই চলবে। সম্পাদনা বা অন্য কিছু নয়, মূলত বিষয়ের কারণেই চলবে।
প্রথম প্রকাশ | দ্বিতীয় প্রকাশ

মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইন্টারনেটের মহাসমুদ্রে। বাংলাভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগ সামহোয়্যারইনব্লগে মুক্তিযুদ্ধের ওপর প্রচুর লেখা আছে- যার বেশিরভাগই ভালো লেখা। এই লেখাগুলোকে এক মলাটের ভেতরে নিয়ে আসার একটা তাগিদ অনুভব করেছি আমরা। ই-সংকলন প্রকাশের উদ্যোগ মূলত এ কারণেই।
লক্ষ্য ছিল, আগাগোড়া প্রামাণ্য থাকা। তারপরও পারা যায়নি শেষপর্যন্ত। আবেগমথিত দীর্ঘ গল্পকাহিনীর চাইতে নিউইয়র্ক টাইমস বা দৈনিক বাংলার ছোট্ট ক্লিপিংসটাকে বেশি গুরুত্ব দিতে চাই। অর্থহীন আলাপের চাইতে স্বজনের মুখে শোনা মুক্তিযুদ্ধের সত্যি ঘটনাকে বেশি মূল্য দিতে চাই। মূলত একটি বিশেষ সময়কে আমরা ধরতে চেয়েছি লেখায়-রেখায়। ফলে মুক্তিযুদ্ধকে আশ্রয় করে অনেক গল্প-কবিতা ব্লগে প্রকাশিত হলেও তা নেওয়া সম্ভব হয়নি। যদিও ব্লগ থেকে পাওয়া লেখাগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, মৌলিক কাজ কিংবা গবেষণা খুবই কম। বলতে দ্বিধা নেই, এ খুবই হতাশার!
কিছু লেখার শিরোনাম, হঠাৎ চোখে পড়া দু একটি ভুল শব্দ বদলে দেওয়া আর বর্ণবিন্যাসের প্রয়োজনে সামান্য সম্পাদনা ছাড়া লেখকের মূল লেখাকে অবিকৃত রাখার চেষ্টা করেছি আমরা। অন্যদিক থেকে আবার সম্পাদনার সবচেয়ে বড়ো গলদও এটি। অভিন্ন বানানরীতি অনুসরণ করাও সম্ভব হয়নি। তবে লেখক নয়, আমরা বিষয়বস্তুকে প্রাধান্য দিতে চেয়েছি। সেভাবেই সাজানোর চেষ্টা করেছি সংকলনের পৃষ্ঠাগুলো। দেশের পাঠকদের কথা ভেবে ই-সংকলনের আকার নিয়ে একটা উদ্বেগ সবসময়ই ছিল। ইচ্ছে থাকলেও এ দিকটা ভেবে খুব বেশি ছবি রাখা হয়নি এ সংকলনে। ফন্টের আকারও খুব বেশি বড়ো রাখা হয়নি পৃষ্ঠাসংখ্যা বেড়ে যাওয়ার ভয়ে।
এটা ঠিক যে, যা হয়েছে তার চেয়েও আরো ভালো করা সম্ভব- সম্পাদনা, অঙ্গসজ্জা, বর্ণবিন্যাস আর প্রযুক্তিগত দিক থেকে। তবে যিনি পরিকল্পনা করেছেন, তিনিই আবার ইলাস্ট্রেটরে কাজ করেছেন। তাকেই আবার টুকটাক সম্পাদনা করতে হয়েছে বর্ণবিন্যাসের প্রয়োজনে, কনভার্টারের অলঙ্ঘনীয় বাগগুলোও তাকেই ঠিক করতে হয়েছে একেক করে। ফলে অনিচ্ছাসত্ত্বেও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে।
এই ই-সংকলনটি বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রি করা যাবে না। প্রকাশিত সব লেখার স্বত্ত্ব লেখকরা সংরক্ষণ করেন। আর এই ই-সংকলনের সঙ্গে সামহোয়্যারইন কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নন। ই-বুকে লাইভ লিংক রাখা হয়েছে। এর ফলে ই-বুক থেকেই সরাসরি সংশ্লিষ্ট ওয়েবপেজে যাওয়া যাবে। সূচিপত্র, ব্লগারের নাম ও অনেক লেখার ভেতরে ভেতরে হাইপারলিংক যুক্ত করা হয়েছে। ফলে যেমন সূচিপত্রে ক্লিক করেই সরাসরি নির্দিষ্ট লেখায় যাওয়া যাবে। ই-বুকে একটি ডাইনামিক সূচিপত্রও যোগ করা হয়েছে। পোস্টে সংযুক্ত ছবিতে দেখুন অ্যাক্রোবেট রিডারের বাম পাশটা।
কৃতজ্ঞতা
প্রত্যুৎপন্নমতিত্বের আড়ালে টুটুল নামের যে তরুণটি নিজে উদ্যোগী হয়ে পোস্ট দিয়ে, প্রস্তাবিত তালিকার প্রায় অর্ধেক লেখকের অনুমতি এনে দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন এ উদ্যোগটিকে, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। প্রয়োজনের মুহূর্তে পাওয়া গেছে নেমেসিসের সহায়তা। তার প্রতি কৃতজ্ঞতা। ব্লগারদের মধ্যে আরো যারা নানাভাবে সহায়তা করেছেন, এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ।
নির্দেশনা
অ্যাক্রোবেট রিডার ৬ বা তার ওপরের ভার্সনে এই ই-বুকটি ভালোভাবে দেখা যাবে। মাইক্রোসফট উইন্ডোজের ৯৮, এক্সপি, ২০০০ ও ভিস্তায় ই-বুকের কিছু নমুনা পরীক্ষা করে ভালো ফলাফল পাওয়া গেছে। আর প্রচ্ছদে ব্যবহৃত সচলচিত্র দেখার জন্য অবশ্যই এডবি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করে নিতে হবে। ডাউনলোড করা যাবে এখান থেকে ।
-----------------------------
ই-বুক ডাউনলোড লিংক ১ : বইমেলা
ই-বুক ডাউনলোড লিংক ২ : মিডিয়াফায়ার

ধরন : পিডিএফ
মোট পৃষ্ঠাসংখ্যা : ২০৫
আকার : ৬.৪৭ মেগাবাইট
-----------------------------
মোট পৃষ্ঠাসংখ্যা : ২০৫
আকার : ৬.৪৭ মেগাবাইট
-----------------------------
চিন্তাটায় একটু ছেলেমানুষি ছিল। আজ দেখতে চাইছিলাম, মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন ফিরে দেখা একাত্তর পোস্টটি ১৯৭১ বার পঠিত হয় কিনা। তা তো হয়েছেই, এখন ব্লগে ঢুকে দেখলাম, দু হাজার ছাড়িয়ে গেছে। মন্তব্য প্রায় সাড়ে তিনশো। রেটিং এসে দাঁড়িয়েছে নার্ভাস নাইনটিজে। আর কোনো দাবি নাই এই পোস্টের ওপর। ব্লগার-পাঠকদের সাড়া প্রত্যাশা ছাড়িয়ে গেছে অনেক আগেই।
মিডিয়াফায়ারে কিছুক্ষণ আগের পরিসংখ্যানে দেখলাম, গত দুই দিনে ই-সংকলন "ফিরে দেখা ৭১" মোট ৬১৮টি কপি ডাউনলোড করা হয়েছে। গতরাত থেকে ডাউনলোডের জন্য আরেকটি মিররও ব্যবহার করা হচ্ছে। নানাজনের কাছ থেকে আমি জেনেছি, ইমেইল থেকে ইমেইলেও বিতরণ হচ্ছে ই-বুকটি। সবমিলিয়ে এ সাফল্য লেখকদেরই। সামহোয়্যারইনব্লগ কর্তৃপক্ষ এবং সকল ব্লগারকে বিশেষভাবে ধন্যবাদ। মন্তব্যের সূত্রে এবং গুগলে সার্চ দিয়ে কিছু লিংকও পেলাম। এর কয়েকটি নিচে উল্লেখ করলাম।
ই-সংকলনের কিছু প্রাপ্তি
বাংলাদেশ গণহত্যা আর্কাইভের বুকস, জার্নাল এন্ড আর্টিকলস বিভাগে ই-সংকলনটি অন্তর্ভূক্ত হয়েছে।
আমারব্লগের প্রথম পাতার সাইডবারে বিশেষ ডাউনলোড লিঙ্ক লাগানো হয়েছে। এর আগে ই-সংকলন বিষয়ক একটি পোস্ট স্টিকি করা হয়েছিল।
বই বেচাকেনার সাইট বইমেলায় অনলাইন কম্পাইলেশন বিভাগে ই-সংকলনটি অন্তর্ভূক্ত করা হয়েছে।
বাংলাদেশ ৭১ ডট অর্গ সাইটেও ই-সংকলন বিষয়ে একটি পোস্ট স্টিকি করা হয়েছে।
ই-মেলা ওয়েবসাইটে ই-সংকলন বিষয়ে একটি পোস্ট দেওয়া হয়েছে ।
সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে বহু ব্লগারের পেইজে ই-সংকলনটি যুক্ত করা হয়েছে।
ব্লগে আসা কয়েকটি পোস্ট
প্রসঙ্গ:ফিরে দেখা একাত্তর
ফিরে দেখা একাত্তর
ই-সংকলন
মুক্তিযুদ্ধের বিজয় মুহুর্ত - ১৬ ডিসেম্বর ১৯৭১ । ই-সংকলনের প্রকাশ উপলক্ষ্যে এই ভিডিওটি ইউটিউবে আপলোড করলাম
মুক্তিযুদ্ধ বিষয়ক ই-সংকলন উৎসর্গ সম্পর্কে ভেবে দেখুন

নিজের জন্য নয়, বহুল প্রচারিত একটি দৈনিকে মুক্তিযুদ্ধবিষয়ক ই-সংকলন "ফিরে দেখা একাত্তর"-এর রিভিউ প্রকাশিত হয়েছে- এটিই এক গভীর আনন্দের বিষয়। ভাবতে ভালো লাগছে, বাংলাদেশের কয়েক লাখ পাঠক আজ এই রিভিউটি পড়বেন। তার মধ্যে কয়েক হাজার পাঠকও যদি ই-বুকটি ডাউনলোড করে পড়েন, তা হবে সবচেয়ে বড়ো প্রাপ্তি। এ কারো একার বিষয় নয়, এ আসলে সব ব্লগারেরই প্রাপ্তি।

শওকত হোসেন মাসুমের লেখাটিও হয়েছে অসাধারণ। ব্লগারদের অনেকেই জানেন, সম্প্রতি তিনি রোগাক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন বেশ কিছুদিন। সুস্থ হয়েই লেখাটি লিখতে বসে গেছেন। মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার গভীর অনুরাগ মুগ্ধ করার মতো। প্রথম আলোর প্রজন্ম ডট কমের প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশিত হওয়া লেখাটি পড়ুন এখানে - পিডিএফ
ই-বুক ডাউনলোড লিংক