• Home
  • Contact
  • About
  • RSS
  • My Somewherein blog
  • Facebook
  • Twitter
  • Problem with Bengali Font?

  • মূলপাতা
  • স্বদেশ
    • সবিশেষ
    • মুক্তিযুদ্ধ
    • রাজনীতি
    • সমসাময়িক
    • প্রতিরক্ষা
    • ধর্ম
    • পার্বত্য চট্টগ্রাম
    • মানবাধিকার
  • মিডিয়া
    • গণমাধ্যম
    • ই-সংকলন
    • বইপত্র
    • ▬▬
    • বাংলা দৈনিক
      • আরো »
        • আমার দেশ
        • আমাদের সময়
        • বাংলাদেশ প্রতিদিন
        • সংবাদ
        • যায়যায়দিন
        • মানবজমিন
        • ভোরের কাগজ
        • আমাদের অর্থনীতি
        • ডেস্টিনি
      • প্রথম আলো
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • কালের কন্ঠ
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • যুগান্তর
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • সমকাল
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • ইত্তেফাক
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • জনকণ্ঠ
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • নয়া দিগন্ত
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • সকালের খবর
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
    • ইংরেজি দৈনিক
      • ডেইলি স্টার
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
        • সাপ্লিমেন্টস
      • সান
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • ইন্ডিপেন্ডেন্ট
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • নিউ এইজ
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • ফিনান্সিয়াল এক্সপ্রেস
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • বাংলাদেশ টুডে
        • ওয়েব সংস্করণ
        • ই-পেপার
      • আওয়ার টাইম
    • সংবাদ সংস্থা
      • আরো »
        • ফোকাস বাংলা
        • বিডি স্পোর্টস নিউজ
        • ঢাকা নিউজ
        • আরটিএনএন
        • রেডটাইমস
        • বিএনএন
        • বাংলাদেশ নিউজ
      • বিডিনিউজ
      • বাংলা নিউজ
      • বাসস
      • ইউএনবি
      • শীর্ষনিউজ
      • দি এডিটর
    • রেডিও-টেলিভিশন
      • রেডিও »
        • রেডিও ফূর্তি
        • রেডিও টুডে
        • এবিসি রেডিও
        • রেডিও লিংক
      • আরো »
        • বৈশাখী
        • দিগন্ত টিভি
        • বাংলা ভিশন
        • ইসলামিক টিভি
        • আরটিভি
        • মোহনা
        • মাই টিভি
      • চ্যানেল আই
      • এটিএন বাংলা
      • এনটিভি
      • দেশ টিভি
      • একুশে টিভি
    • সাময়িকী
      • আরো »
        • আরো »
          • আরো »
            • খবর
            • ডয়চে ভেলে
            • রেডিও ইরান
            • রেডিও চায়না
            • ই-বাংলাদেশ
            • খেলার খবর
            • সাময়িকী
          • মনোজগত
          • প্রবাসে প্রতিদিন
          • নতুন দেশ
          • ইউকে বেঙ্গলি
          • লন্ডন বাংলা
          • এনওয়াই বাংলা
          • ইউরো বাংলা
          • দশদিক
        • প্রোব ম্যাগাজিন
        • চিন্তা
        • একপক্ষ
        • নতুনধারা
        • বাংলামাটি
        • কম্পিউটার জগৎ
        • কম্পিউটার বার্তা
        • কালিকলম
      • সাপ্তাহিক
      • সাপ্তাহিক ২০০০
      • বুধবার
      • বিচিন্তা
      • কাগজ
      • সচিত্র সময়
      • ডিজিটাল সময়
      • মিডিয়া ওয়াচ
    • অনলাইন
      • এক
      • দুই
      • তিন
    • অন্যান্য
  • ব্লগ
    • ব্লগ পর্যালোচনা
    • ব্লগ বিতর্ক
    • ব্লগ স্যাটায়ার
    • ব্লগপিডিয়া
    • ব্লগতালিকা
      • আরো »
        • নাগরিক ব্লগ
        • একুশে ব্লগ
        • সোনার বাংলা ব্লগ
        • মুক্ত ব্লগ
        • চতুর্মাত্রিক ব্লগ
        • আমার বর্ণমালা ব্লগ
        • ওপেস্ট ব্লগ
      • সামহোয়্যারইন ব্লগ
      • প্রথম আলো ব্লগ
      • সচলায়তন
      • আমার ব্লগ
      • বিডিনিউজ ব্লগ
      • টেকটিউনস
      • গ্লোবাল ভয়েসেস বাংলা
  • গদ্যকার্টুন
    • গদ্যকার্টুন
    • ক্যারিকেচার
    • ব্লগ স্যাটায়ার
    • টেক-হিউমার
    • রস+আলো সংগ্রহ
  • প্রযুক্তি
    • প্রযুক্তি
    • কম্পিউটার
    • ইন্টারনেট
    • মোবাইল
    • সফটওয়্যার
    • হ্যাকিং
  • বিনোদন
    • বিনোদন
    • বেড়ানো
    • খেলা
    • সিনেমা
    • ডকুমেন্টারি
  • বিবিধ
    • ওয়ার্কশপ
      • আশাজাগানিয়া
      • ছিন্ন চিন্তাবলী
      • মুজতবা হোসেন মুরশেদ
    • দূরের জানালা
    • স্মৃতিকথা
    • গার্হস্থ্য
    • দিনলিপি
  • হেল্পলাইন
    • কনভার্টার
      • ইউনিকোড লেখনী ও পরিবর্তক
      • বাংলা কম্পিউটিং কনভার্টার
    • অভিধান
      • ইংরেজি থেকে বাংলা
      • বাংলা থেকে ইংরেজি
    • অনুবাদ
      • ইংরেজি থেকে বাংলা
      • বাংলা থেকে ইংরেজি
    • অভ্র কি-বোর্ড
    • টুইটার স্ট্যাটাস বাংলায়
  • ডাউনলোড
    • ই-সংকলন
      • ফিরে দেখা একাত্তর
      • প্রিয় কবিতা
    • সফটওয়্যার
      • ট্রু-ক্রিপ্ট
      • সেভেন জিপ
    • গুগল কোড
  • ভিডিও
    • রাজনৈতিক
    • অন্যান্য
BANGLADESH
media লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আপডেট : ১৯ সেপ্টেম্বর বুধবার ::
● গত ১২ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয়ের প্রস্তাবিত 'অনলাইন গণমাধ্যম নীতিমালা' নিয়ে মতামত দানের জন্য নির্ধারিত ১০ দিনের মধ্যে সাতদিন পার হয়েছে। মূলধারার গণমাধ্যমের পাশাপাশি অনলাইন গণমাধ্যমগুলো ইতিমধ্যে এ ব্যাপারে বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছেন। তবে বিডিনিউজ চক্র নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর পরই যে কোনো মূল্যে এই নীতিমালা বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে। এই অবস্থায় আগবাড়িয়ে তারা তথ্য সচিবের একটি সাক্ষাৎকারও প্রকাশ করেছে। ব্লগারদের বিভ্রান্ত করার জন্য ওই চক্রটির এ হল ভিন্ন কৌশল - বলছেন আন্দোলন-সংশ্লিষ্ট অনেকেই। এর বাইরেও বিডিনিউজ ব্লগে কর্তৃপক্ষীয় পৃষ্ঠপোষকতায় নীতিমালার পক্ষে সাফাই গাওয়া হচ্ছে।
● অনলাইন গণমাধ্যম নীতিমালা নিয়ে আগামী ২১ সেপ্টেম্বর শুক্রবার গোলটেবিল বৈঠকের আয়োজন করতে যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল উন্মোচনডটকম। রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি মিলনায়তনে বিকেল চারটায় এ বৈঠক শুরু হবে। বৈঠকে আগ্রহী যে কেউ অংশ নিতে পারবেন। এ বিষয়ে কথা বলতে যোগাযোগ করুন: [সালমান তারেক শাকিল, ০১১-৯৮-৩৬৪৪৯২]।
● ব্লগারদের একাংশের উদ্যোগে আগামী ২০ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। প্রয়োজনে যোগাযোগ : ০১৭১৪৫৫১৯৩৭ ও ০১৬১১৮২৪৭৪২।
● ইতিমধ্যে ফেসবুকে তৈরি হয়েছে দুটি গ্রুপ - অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১২ : আপনার মত কী? এবং অনলাইন গণমাধ্যম নীতিমালা- আন্দোলন।
--------------------------------


কখনোই যা ঘটবে না এমন চিন্তা করে একবার ফেসবুক নিয়ে খানিকটা রসিকতা করেছিলাম। কী পোড়া কপাল! একটু ঘুরিয়ে-ফিরিয়ে ঠিক সেই ফেসবুক-কাণ্ডই বাস্তবে রূপ দিল খোদ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়।
না ছিল কারো দাবি, না ছিল কারো আবেদন কিংবা অনুরোধ - দিনের পর দিন প্রায় ঘুমিয়ে কাটানো অকর্মণ্য তথ্য মন্ত্রণালয় দিনকয়েক আগে হঠাৎই উদ্যোগী হয়ে উঠল অনলাইন গণমাধ্যমের পরিচালনা নীতিমালা তৈরি নিয়ে। গত ১২ সেপ্টেম্বর জনাকয়েককে ডেকে রীতিমতো বৈঠকে বসলেন তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন। কাউকে কাউকে খসড়ার অনুলিপি দিয়ে ১০ দিনের মধ্যে মতামত দিতে বলা হয়েছে। কারণ আগামী মাসেই চূড়ান্ত করা হবে নীতিমালা। সেই নীতিমালার খসড়া ইতিমধ্যে নানা মাধ্যমে প্রকাশিত হয়েছে। যারাই সেটি দেখছেন, তারাই একবাক্যে বলছেন অনলাইনের জন্য এর চেয়ে হাস্যকর নীতিমালা আর কিছুই হতে পারে না। এর আগে সরকারের প্রিয় শব্দাবলী ব্যবহার করে এর আগে ঠিক একইভাবে জাতীয় সম্প্রচার নীতিমালার একটি খসড়া তৈরি হয়েছিল। কিন্তু গণমাধ্যম কর্মীদের তীব্র বিরোধিতার মুখে সেই নীতিমালা এখনো আলোর মুখ দেখেনি। খোদ তথ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিও বলেছিলেন, ‘গণমাধ্যমের জন্য হুমকি হবে, এমন কোনো নীতিমালা চাই না।’ সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বলে বলে মুখে ফেনা তুলছে, অথচ তারাই ডিজিটাল মাধ্যমের টুঁটি চেপে ধরার আয়োজন করছে - এর চেয়ে বড়ো পরিহাস আর কী হতে পারে! পৃথিবীর কোনো সভ্য দেশেই অনলাইন গণমাধ্যমের জন্য এইরকম আজগুবি নীতিমালা নেই।

অনলাইন গণমাধ্যম নীতিমালা : হাইলাইটস
এই নীতিমালা “অনলাইন গণমাধ্যম পরিচালনা নীতিমালা ২০১২” নামে অভিহিত হবে।
● প্রয়োজনীয় তথ্যাবলী (অফিস অবকাঠামো, মোট জনবল ও নির্ধারিত ব্যাংক ব্যালেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাংবাদিকতায় অভিজ্ঞতার সনদপত্র)সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
● অনলাইন গণমাধ্যম স্থাপনের জন্য আবেদনকারী ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক এবং কোম্পানীকে অবশ্যই বাংলাদেশী কোম্পানী হতে হবে।
● এই নীতিমালার অধীনে প্রদেয় লাইসেন্স ব্যতিরেকে কোন প্রতিষ্ঠান অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠা কিংবা পরিচালনা করতে পারবে না;
● আবেদনকারী প্রতিষ্ঠানকে আবেদনের সাথে ফেরতযোগ্য আর্নেস্টমানি বাবদ সচিব, তথ্য মন্ত্রণালয় বরাবরে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রদান করতে হবে;
● সরকার কর্তৃক নির্বাচিত আবেদনকারীদের অনুকূলে লাইসেন্স প্রদানের পর বিটিআরসির নিকট থেকে অনুমোদন গ্রহণ করতে হবে:
● লাইসেন্স গ্রহণকালে আবেদনকারী এককালীন ৫ (পাঁচ) লক্ষ টাকা তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল কপি মন্ত্রণালয়ে দাখিল করবে।
● প্রতি বছরে সংশ্লিষ্ট খাতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ফি প্রদান করে লাইসেন্স নবায়ন করতে হবে। সরকার প্রয়োজনে লাইসেন্স ফি পুন:নির্ধারণ করতে পারবে;
● লাইসেন্স-এর মেয়াদ শেষ হওয়ার অন্তত ৩০ (ত্রিশ) দিন পূর্বে নবায়নের জন্য আবেদন করতে হবে এবং বিশেষ কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে নবায়ন করতে ব্যর্থ হলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা সারচার্জ জমা দিয়ে সর্বোচ্চ ০২ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করতে হবে;
● লাইসেন্স গ্রহণকালে অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক পূর্বে প্রদত্ত আর্নেস্টমানি বাবদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা পরবর্তীতে জামানত হিসেবে গণ্য হবে;
● অনলাইন পত্রিকার ক্ষেত্রে পত্রিকার প্রতিটি কপিতে প্রকাশক ও সম্পাদকের নাম ঠিকানা অবশ্যই উল্লেখ থাকতে হবে;
● অনলাইন পত্রিকার ক্ষেত্রে পরিচালনাকারীর ন্যূনতম ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে;
● সকল অনলাইন গণমাধ্যম বাংলাদেশে স্থাপিত সার্ভারে হোস্টিং করতে হবে। ডিএন এস আই (ডোমেইন নেইম সার্ভার ইন্টারনেট প্রটোকল) সম্পর্কে তথ্য মন্ত্রণালয় অবহিত থাকতে হবে।
● অনলাইন গণমাধ্যমের অন্য কোন দেশি বা বিদেশী গণমাধ্যম লিংক করা যাবে না।
● সম্প্রচারিত বিষয়সমূহের রেকর্ড (কনটেন্ট) ৯০ (নব্বই) দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে;
● বিজ্ঞাপন প্রচার সম্প্রচারিত অনুষ্ঠানসহ প্রতিদিনের মোট প্রচার সময়ের ২০% এর বেশী হবে না।
● অনলাইন গণমাধ্যম দেশী-বিদেশী ধারণকৃত অনুষ্ঠান প্রচার করতে পারবে। তবে সরকার কর্তৃক অনুমোদিত সেন্সর নীতিমালা সম্পূর্ণভাবে অনুসৃত হবে। কোন অবস্থাতেই বিদেশী অনলাইন গণমাধ্যম সংবাদ, সংবাদ পর্যালোচনা, টক-শো; আলোচনা, সম্পাদকীয় এবং সমসাময়িক ঘটনাবলি নিয়ে অনুষ্ঠান ও মন্তব্য সরাসরি সম্প্রচার বা ধারণকৃত বা যৌথ প্রযোজনায় নির্মিত অনুষ্ঠান প্রচার করা যাবে না।
● মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, একযোগে বিনামূল্যে সম্প্রচার করতে হবে। সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসের সংবাদ/অনুষ্ঠানাদি যথাযথ গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। দেশের জরুরি জাতীয় প্রয়োজনে বা জনস্বার্থে প্রচারের জন্য সরকার যখন যে রকম নির্দেশ প্রদান করবে, তা যথাযথভাবে পালনপূর্বক প্রচার করতে হবে।
● সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রতিফলনসহ বিনামূল্যে সরকারি প্রেস নোট, বিজ্ঞপ্তি ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে।
● নিম্নলিখিত সংবাদ/অনুষ্ঠানাদি সম্প্রচার করা যাবে না:
(ট) বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ক্ষতিকর কিছু রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;
● বার্ষিক ফি: লাইসেন্স প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন প্রচারিত বিজ্ঞাপন বাবদ প্রাপ্ত মোট অর্থের শতকরা ২ ভাগ সরকারি কোষাগারে সংশ্লিষ্ট খাতে চালানের মাধ্যমে প্রতি অর্থ বছর শেষ হওয়ার ৪ (চার) মাসের মধ্যে জমা প্রদান করতে হবে।
● বর্তমানে বিদ্যমান অনলাইন গণমাধ্যমের কোন টেলিভিশন, বেতার এবং সংবাদ পত্রকে এই নীতিমালা কার্যকর হওয়ার পর অনধিক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে এই নীতিমালার আওতায় লাইসেন্স করতে হবে।
● নীতিমালার খসড়ার পুরোটা পাবেন এখানে।

নীতিমালা, নাকি চাঁদাবাজির ডিজিটাল স্টাইল?
অনলাইন গণমাধ্যম ব্যাপারটা যে আসলে কী, সে সম্পর্কেই মাথামোটা আমলাদের কোনো ধারণাই নেই। এই অজ্ঞতা ঢাকতে তারা কমিউনিটি রেডিও সংক্রান্ত নীতিমালার প্রায় পুরোটাই কপি করে অনলাইন গণমাধ্যমের নীতিমালা তৈরি করেছেন। প্রস্তাবিত নীতিমালার এই একটা লাইনেই তাদের মূর্খতা প্রায় পুরোটাই বেরিয়ে পড়েছে - ‌'১১. (ঘ) অনলাইন পত্রিকার ক্ষেত্রে পত্রিকার প্রতিটি কপিতে প্রকাশক ও সম্পাদকের নাম ঠিকানা অবশ্যই উল্লেখ থাকতে হবে!' এ যেন মাংস রন্ধনের প্রণালী অনুসরণ করে শরবত বানানোর চেষ্টা। এতোটা মূর্খ কী করে হন একজন সচিব কিংবা তার অধস্থনরা? সরকারিভাবে যে নীতিমালার ভিত্তিতে ঠিকাদার কিংবা আসবাবপত্র সরবরাহকারী নিয়োগ করা হয়, অনলাইন গণমাধ্যমের ক্ষেত্রেও তথ্য মন্ত্রণালয় প্রায় একই নীতিমালা তৈরি করেছে।
লাইসেন্স পাওয়ার জন্য এককালীন পাঁচ লাখ টাকা তথ্য মন্ত্রণালয়ে জমা দেওয়ার প্রস্তাব করা হয়েছে হাস্যকর সেই নীতিমালায়। প্রতিবছর নবায়ন ফি দিতে হবে ৫০ হাজার টাকা। কিন্তু কেন দিতে হবে - তার কোনো যুক্তি নেই। সরকার কি অনলাইন গণমাধ্যমগুলোতে বিজ্ঞাপন হিসেবে টেন্ডারগুলো দেবে, নাকি মাসিক ভর্তুকি দেবে? নাকি ডোমেইন-হোস্টিংয়ের মাসিক ফি বহন করবে? কোনোটিই যেখানে নয়, সেখানে ঠিক কী কারণে তথ্য মন্ত্রণালয়কে এককালীন পাঁচ লাখ আর প্রতি মাসে ৫০ হাজার টাকা দিতে হবে? নাকি সরকারি চাঁদাবাজির এ কোনো ডিজিটাল স্টাইল?

মূর্খতার ধারাপাত
অনলাইন গণমাধ্যম এখন পর্যন্ত 'ঘরের খেয়ে পরের মোষ চড়ানো' ছাড়া আর কিছুই নয়। আগামী অন্তত ২০ বছরে এর ব্যতিক্রম কিছু ঘটার সম্ভাবনাও কম। খোদ খালিদীর বিডিনিউজটোয়েন্টিফোরই কর্মরত সাংবাদিকদের বেতন-ভাতাই দিতে পারে না। কাকতালীয়ভাবে আজই জাতীয় সংসদে অভিযোগ করা হয়েছে, এই প্রতিষ্ঠানটি এসএমএসের মাধ্যমে প্রতারণা করছে। ওদিকে বাংলানিউজকে বিজ্ঞাপন সংগ্রহের জন্য করতে হচ্ছে রীতিমতো 'চাঁদাবাজি' ও ব্ল্যাকমেইলিং। টিকে থাকার এই যখন অবস্থা, সেখানে বিকাশমান অনলাইন গণমাধ্যমের ওপর হয়রানিমূলক নিয়ন্ত্রণ আরোপের একটিই কারণ থাকতে পারে, সেটি হচ্ছে মুক্ত গণমাধ্যমকে সরকারি শেকল পরিয়ে 'পোষা' বানানো। আমার মাথায় আসে না, দেশের বাইরে যাদের ডোমেইন-হোস্টিং, তাদের ক্ষেত্রে সরকারের কী করার আছে, আঙ্গুল চোষা ছাড়া? কেউ যদি চান, দেশের বাইরে থেকে তিনি একটি অনলাইন পত্রিকা চালাবেন, সেক্ষেত্রে সরকারের করার কী আছে? কোনো অনলাইন পত্রিকা যদি লন্ডন কি নিউইয়র্ক, কোপেনহেগেন কি টরন্টো থেকে কথিত লাইসেন্স ছাড়াই প্রকাশিত হয় - সেটি নিয়ে সরকারের করণীয় কিছু আছে কি? বছরদুয়েক আগে সরকার দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের হাস্যকর অভিযোগে পুরো ফেসবুকই ব্লক করে হাস্যরসের পাত্র হয়েছিল। কদিন পর আবার খুলে দিতেও বাধ্য হয়েছে। খুলতেই হবে। কারণ ফেসবুককে নিয়ে সরকারের কিছুই করার নেই। ফেসবুক নিজেই আরেক 'সরকার'!
কাকতালীয়ভাবে ঠিক আজকেই (১৭ সেপ্টেম্বর) আপত্তিকর ছবির ট্রেলার প্রচারের অভিযোগে পুরো ইউটিউবই বন্ধ করে দেওয়ার কিছু সময় পর আবার খুলেও দেওয়া হয়।
এমনকি মুদ্রিত সংবাদপত্রের নীতিমালাও অনলাইন পত্রিকার সঙ্গে মিলবে না। দুটোর চরিত্র অনেকটাই আলাদা। প্রকৃতপক্ষে গুরুতর সাইবার অপরাধ দমন ছাড়া ইন্টারনেটে সরকারের করণীয় কিংবা খবরদারি করার কিছুই নেই। তথ্যসচিব কি জানেন ডিক্লারেশন নিয়ে, লাইসেন্স ফি দিয়ে, সরকার মহাশয়ের সহৃদয় অনুমতি নিয়ে দুনিয়ার কোথায়-কবে কোন্ অনলাইন পত্রিকাটি প্রকাশিত হয়েছে?


কালো নীতিমালার নেপথ্যে কারা?
একাধিক উৎস থেকে জেনেছি, অনলাইন গণমাধ্যম নিয়ে হাস্যকর এই নীতিমালা তৈরির পেছনে মূল তদবির করেছেন দুজন ব্যক্তি - বেবী মওদুদ এবং তৌফিক ইমরোজ খালিদী। বেবী মওদুদ খোদ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বান্ধবী, সংরক্ষিত কোটায় নির্বাচিত সাংসদ এবং অনলাইন পত্রিকা বিডিনিউজের সোশ্যাল এফেয়ার্স এডিটর। আর দ্বিতীয়জন সেই অনলাইন পত্রিকার সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী। গত ১২ সেপ্টেম্বর তথ্য মন্ত্রণালয় আয়োজিত বৈঠকে অংশগ্রহণকারী একাধিক ব্যক্তি এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, কেবল নিজেদের প্রতিষ্ঠানের প্রভাব অক্ষুণ্ন রাখতে তারা অনলাইন গণমাধ্যমের রাশ টেনে ধরতে চাইছেন। মন্ত্রণালয়ের অনাগ্রহ সত্ত্বেও তারা নিয়ন্ত্রণমূলক নীতিমালা তৈরির জন্য বারবার তদবির এবং ক্ষেত্রবিশেষে চাপ প্রয়োগ করেছেন। অনেকেরই হয়তো মনে থাকবে, বিভিন্ন সময়ে এই দুজন ব্যক্তি ব্লগসহ অনলাইন গণমাধ্যম নিয়ে বিষোদগারে মেতেছেন।
গত ডিসেম্বরে এক অনুষ্ঠানে তৌফিক ইমরোজ খালিদী বলেন, "যে কেউ একটি সংবাদ মাধ্যমের (টেলিভিশন চ্যানেল, সংবাদপত্র ইত্যাদি) মালিক হয়ে যাবে, এটা হতে পারে না। সেই সঙ্গে মোবাইল ফোনে যে কেউ সংবাদ সেবা দেবে, এটাও হতে পারে না। কোনো নিয়ামকের ভিত্তিতে এটা করতে হবে। এ জন্য একটি নীতিমালা প্রয়োজন।" “১০০টি টেলিভিশন চ্যানেলও হতে পারে, তবে সবাইকেই যে খবর প্রচার করতে হবে, তার কোনো মানে নেই। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের নীতি-নির্ধারকদেরই এ বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে,” বলেন তিনি। মুক্ত মত প্রকাশের প্রসঙ্গ ধরে ব্লগিংয়ের বিষয়টি তুলে ধরে তিনি বলেন, “আমি সবিনয়ে বলতে চাই, মত প্রকাশের নামে যা ইচ্ছা তাই প্রকাশের আমি বিরোধিতা করি। মত প্রকাশ করতে হবে দায়িত্বশীলতার সঙ্গে। আমি এখানে বলতে চাই, পুরোপুরি স্বাধীনভাবে মত প্রকাশের যে কথাটি বিভিন্ন ব্লগাররা বলতে চান, তার সঙ্গে আমার ভিন্নমত রয়েছে। মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীনতার স্বপ্ন একটি বিভ্রম এবং কোনো সমাজেই যে এর নজির নেই, অনেকের এই ভাবনার সঙ্গে আমিও একমত পোষণ করি।"
গত মার্চে জাতীয় সংসদেও ব্লগসহ সোশ্যাল মিডিয়াগুলো নিয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে সাংসদ ও বিডিনিউজের সোশ্যাল স্যোশাল অ্যাফেয়ার্স এডিটর বেবী মওদুদ বলেন, 'ফেইসবুকসহ নানা ব্লগে গুজব ছাড়াও মনের মাধুরী মিশিয়ে প্রচারণা চলে।'

পরবর্তী টার্গেট ব্লগ?
আগে থেকেই ভয় ছিল, রেডিও-টিভির পর সরকার খুব দ্রুতই ইন্টারনেটের দিকে পা বাড়াবে। অনলাইন গণমাধ্যম নিয়ে সরকারের অহেতুক উদ্যোগ সেটিই স্পষ্ট করে তুলেছে। এখানে শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে যে, কালো এই নীতিমালা যদি কোনোভাবে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে পরবর্তী টার্গেট অবধারিতভাবেই ব্লগ ও ব্লগাররা। এখনই অনেকে বলছেন যে, অনলাইন গণমাধ্যমের আওতায় ব্লগগুলোকে অন্তর্ভুক্ত করা কেবলই সময়ের ব্যাপার। এমনকি প্রস্তাবিত এই নীতিমালার আওতায় ব্লগে স্বাধীন মতামত প্রকাশের দায়ে অভিযুক্ত হতে পারেন যেকোনো ব্যক্তিই। মাথামোটা আমলারা যদি ইচ্ছে করে, তাহলে ব্লগস্পট কিংবা ওয়ার্ডপ্রেসে থাকা আপনার ব্যক্তিগত ব্লগটিকেও এই নীতিমালার আওতায় নিয়ে আসতে পারে। যদিও ঠিক আজকেই তথ্য সচিব হেদায়তুল্লাহ আল মামুন বলেছেন, প্রস্তাবিত ইন্টারনেট সংবাদ মাধ্যম নীতিমালার আওতায় সোশ্যাল মিডিয়া বা ব্লগ নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই। কিন্তু একা তার কথায় আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অনেক ইস্যুতেই ব্লগারদের প্রতিক্রিয়া সরকারের শীর্ষমহলে উষ্মা তৈরি করতে সক্ষম হয়েছে। ফলে সরকারের উচ্চ পর্যায়েও ব্লগকে ভালো চোখে দেখা হয় না। সরকার চাইবেই ব্লগের পায়ে শেকল পরানোর জন্য।

ইন্টারনেটকে শেকল পরানো যাবে না
সবমিলিয়ে মুক্ত গণমাধ্যমকে শেকল পরানোর এই নীতিমালা যদি কোনোভাবে বাস্তবায়িত হয়ে যায়, তাহলে প্রথমত মুক্তমত প্রকাশের স্বাধীনতা বিঘ্নিত হবে। সরকারের সমালোচনা যারা করবেন, নানা কৌশলে তাদের হয়রানি করার একটি পথ তৈরি হবে। এই এখনো মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার জায়গা আছে একটিই - ইন্টারনেট। একে শেকল পরানোর যে কোনো অপচেষ্টা রুখতে হবে। এরপরও যদি হয়েই যায়, তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় স্বার্থান্বেষী মহলের এই অপচেষ্টা 'ডিজিটাল বাংলাদেশের' সবচেয়ে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সংযুক্তি
● নীতিমালার খসড়া : প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স নিতে হবে
● অনলাইন গণমাধ্যম নীতিমালা ‘ডিজিটাল বাংলাদেশের সঙ্গে সাংঘর্ষিক
● অনলাইন সংবাদমাধ্যমে নীতিমালা আসছে
● অনলাইন গণমাধ্যম নীতিমালা অক্টোবরে
● অনলাইন সংবাদপত্র : নীতিমালার প্রয়োজন নেই
● ‘অনলাইন গণমাধ্যম নীতিমালা’ অগণতান্ত্রিক
● ‘ভয়তু’ অনলাইন পত্রিকা
● নীতিমালায় হ্যাঁ, আইনি ভীতিমালায় না
● ডিজিটাল বাংলাদেশবিরোধী নীতিমালা কার স্বার্থে?
● সম্পাদকীয় : অনলাইন গণমাধ্যম নীতিমালা ডিজিটাল সংস্কৃতির পরিপন্থি
● ডিজিটাল সাংবাদিকতা আর পাঁচলক্ষ টাকার লাইসেন্স
● এই উদ্যোগ সফল হওয়ার সুযোগ নেই
● নীতিমালার উদ্দেশ্য সোশ্যাল মিডিয়া-ব্লগ নিয়ন্ত্রণ নয় : তথ্যসচিব
● অনলাইন গণমাধ্যম নীতিমালা নয়

প্রথম প্রকাশ : সামহোয়্যারইন ব্লগ 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
তথ্য মন্ত্রণালয়

বিশ্বায়নের এই যুগে অনলাইনভিত্তিক সংবাদপত্র, টেলিভিশন ও বেতার শক্তিশালী ও কার্যকর প্রচার মাধ্যম। প্রযুক্তির অভাবনীয় উন্নয়নের ফলে মানুষের বাক ও ভাব প্রকাশের এই মাধ্যম অতি দ্রুততার সাথে বিশ্বব্যাপী প্রসার লাভ করেছে। প্রচলিত সংবাদপত্র, টেলিভিশন ও বেতারের বিভিন্ন চ্যানেলের পাশাপাশি ওয়েব বা ইন্টারনেটের মাধ্যমেও অনলাইন সংবাদ ও অনুষ্ঠানের চাহিদা বৃদ্ধি পেয়েছে। যা সম্প্রচার, প্রকাশনা, প্রদর্শন ও পরিচালনায় কোন বিধি বিধান বিদ্যমান নাই এবং এ সম্পর্কিত একটি নীতিমালা প্রণয়ন করা জরুরী।

১। (ক) এই নীতিমালা “অনলাইন গণমাধ্যম পরিচালনা নীতিমালা ২০১২” নামে অভিহিত হবে।

(খ) জারির তারিখ থেকে এই নীতিমালা কার্যকর হয়েছে বলে গণ্য হবে।

২। অনলাইন গণমাধ্যম পরিচালনার লক্ষ্যে আবেদন আহ্বান:
(ক) শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন, সামাজিক সুরক্ষা, প্রশিক্ষণ, গণসচেতনতা ও বিনোদনের পরিসর বৃদ্ধি এবং সাংস্কৃতিক বিকাশ ও মূল্যবোধ গড়ে তোলার এবং বিশ্বব্যাপী এ সকল বিষয়াদি সম্প্রচারের অনলাইন গণমাধ্যম স্থাপনের জন্য বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম এবং সংশ্লিষ্ট ওয়েব সাইটে বিজ্ঞপ্তি প্রচার করে তথ্য মন্ত্রণঅলয় দরখাস্ত আহ্বান করবে।

(খ) প্রয়োজনীয় তথ্যাবলী (অফিস অবকাঠামো, মোট জনবল ও নির্ধারিত ব্যাংক ব্যালেন্স, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাংবাদিকতায় অভিজ্ঞতার সনদপত্র)সহ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

৩। মালিকানা সংক্রান্ত নীতিমালা:
(ক) অনলাইন গণমাধ্যম স্থাপনের জন্য আবেদনকারী ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক এবং কোম্পানীকে অবশ্যই বাংলাদেশী কোম্পানী হতে হবে।
(খ) অনাইন গণমাধ্যমের মালিকগণ বেসরকারী মালিকানাধীন অন্যান্য প্রতিষ্ঠানের মত প্রচলিত নিয়ম অনুযায়ী সরকারকে আয়কর পরিশোধ করবেন।

৪। লাইসেন্স আবেদনের নিয়মাবলী:
(ক) এই নীতিমালার অধীনে প্রদেয় লাইসেন্স ব্যতিরেকে কোন প্রতিষ্ঠান অনলাইন গণমাধ্যম প্রতিষ্ঠা কিংবা পরিচালনা করতে পারবে না;
(খ) আগ্রহী প্রতিষ্ঠান বা কোম্পানীকে অনলাইন গণমাধ্যমের জন্য নির্ধারিত ফরমে আবেদন করতে হবে;

(গ) সচিব, তথ্য মন্ত্রণালয়ের অনুকূলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে অর্ডার জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করা যাবে;

(ঘ) আবেদনকারী কোম্পানীকে অবশ্যই কোম্পানী আইন ১৯৯৪ এর আওতায় নিবন্ধিত হতে হবে;

(ঙ) আবেদনকারী প্রতিষ্ঠানকে আবেদনের সাথে ফেরতযোগ্য আর্নেস্টমানি বাবদ সচিব, তথ্য মন্ত্রণালয় বরাবরে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রদান করতে হবে;

(চ) আবেদনে অনলাইন গণমাধ্যম স্থাপনের উদ্দেশ্য সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করতে হবে;

(ছ) কোন অনলাইন গণমাধ্যমের মালিক/পরিচালক সরকারের অনুমতিক্রমে একাধিক অনলাইন গণমাধ্যমের মালিক/পরিচালক হতে পারবেন;
(জ) সরকারি/বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান ঋণ/বিল/কর খেলাপী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এবং ফৌজদারী অপরাধ বা নৈতিক স্খলনজনিত কারণে দণ্ডিত কোন ব্যক্তি বা কোম্পানি আবেদন করতে পারবে না;
(ঝ) লাইসেন্স প্রদানের পূর্বে সরকার কর্তৃক বিবেচিত আবেদনসমূহ নিরাপত্তা ছাত্রপত্রের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। অনুকূল নিরাপত্তা ছাড়পত্র না পাওয়া গেলে লাইসেন্স প্রদানের জন্য কোন আবেদন যোগ্য বলে বিবেচিত হবে না;

(ঞ) সরকার কর্তৃক নির্বাচিত আবেদনকারীদের অনুকূলে লাইসেন্স প্রদানের পর বিটিআরসির নিকট থেকে অনুমোদন গ্রহণ করতে হবে:

৫। লাইসেন্স ফি:
লাইসেন্স গ্রহণকালে আবেদনকারী এককালীন ৫ (পাঁচ) লক্ষ টাকা তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোডে ট্রেজারি চালানের মাধ্যমে জমা প্রদান করে মূল কপি মন্ত্রণালয়ে দাখিল করবে।

৬। লাইসেন্স নবায়ন:
(ক) প্রতি বছরে সংশ্লিষ্ট খাতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা ফি প্রদান করে লাইসেন্স নবায়ন করতে হবে। সরকার প্রয়োজনে লাইসেন্স ফি পুন:নির্ধারণ করতে পারবে;

(খ) লাইসেন্স-এর মেয়াদ শেষ হওয়ার অন্তত ৩০ (ত্রিশ) দিন পূর্বে নবায়নের জন্য আবেদন করতে হবে এবং বিশেষ কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে নবায়ন করতে ব্যর্থ হলে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা সারচার্জ জমা দিয়ে সর্বোচ্চ ০২ মাসের মধ্যে লাইসেন্স নবায়ন করতে হবে;

৭। জামানত:
লাইসেন্স গ্রহণকালে অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠান কর্তৃক পূর্বে প্রদত্ত আর্নেস্টমানি বাবদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা পরবর্তীতে জামানত হিসেবে গণ্য হবে;

৮। লাইসেন্স হস্তান্তরের বিধি নিষেধ:
সরকারের পূর্বানুমোদন ব্যতীত কোন লাইসেন্স বা এর উপর অর্জিত স্বত্ব বা শেয়ার সম্পূর্ণ বা আংশিকভাবে হস্তান্তর করা যাবে না। তবে উভয় পক্ষের মধ্যে নিয়ম অনুযায়ী নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি সম্পাদন করে সরকারি কোষাগারে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা ফি প্রদান পূর্বক লাইসেন্স বা অর্জিত স্বত্ব বা শেয়ার হস্তান্তর করা যাবে।

৯। লাইসেন্স স্থগিতকরণ ও বাতিলকরণ:
সরকার নিম্নোক্ত এক বা একাধিক কারণে লাইসেন্স স্থগিত বা বাতিল করতে পারবে:

(ক) লাইসেন্স/চুক্তি সংক্রান্ত সরকারের কোন পাওনা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে ব্যর্থ হলে;
(খ) বিটিআরসি প্রদত্ত কোন শর্ত ভঙ্গ করলে;
(গ) এই নীতিমালার কোন শর্ত/শর্তাবলি ভঙ্গ করলে; এবং
(ঘ) সরকারের অন্য কোন নির্দেশ প্রতিপালনে ব্যর্থ হলে।

১০। অনলাইন সংস্করণ পরিচালনা:

সরকার কর্তৃক অনুমোদনকৃত বর্তমানে বিদ্যমান টেলিভিশন ও বেতার চ্যানেলসমূহ লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষকে অবহিত রেখে অনলাইন সংস্কারণ পরিচালনা করতে পারবে। বিদ্যমান সংবাদপত্রসমূহ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত রেখে অনলাইন সংস্করণ পরিচালনা করতে পারবে।

১১। পেশাগত ও কারিগরি মান:

(ক) আবেদনকারী প্রতিষ্ঠানকে পেশাগত ও কারিগরি মানসম্মত অনুষ্ঠান পরিচালনায় সক্ষম হতে হবে। প্রতিযোগিতামূলক পরিবেশে যাতে অনুষ্ঠানের মান সমুন্নত থাকে সেজন্য একাধিক প্রতিষ্ঠানকে বেসরকারি মালিকানায় অনলাইন গণমাধ্যম স্থাপন ও পরিচালনার অনুমতি দেয়া যেতে পারে;

(খ) শর্ত থাকে যে অনলাইন গণমাধ্যম সম্প্রচারের জন্য প্রযোজ্য ক্ষেত্রে International Telecommunication Union (ITU) ও বিটিআরসি আরোপিত সকল টেকনিক্যাল স্টান্ডার্ড, শর্ত ও নিয়ন্ত্রণমূলক নীতিমালা মেনে চলতে হবে;

(গ) ব্রডকাস্টিং নীতিমালা, শর্তসমূহ, ফ্রিকোয়েন্সি, আন্তর্জাতিক রীতিনীতিসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ সরকারের বা সরকার কর্তৃক দায়িত্ব প্রাপ্ত সংস্থা বা বোর্ড-এর প্রতিনিধিত্বের মাধ্যমে বা সম্মতিক্রমে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন/বিটিআরসি কর্তৃক গৃহীত বা স্বীকৃত সিদ্ধান্ত অবশ্যই নে চলতে হবে;

(ঘ) অনলাইন পত্রিকার ক্ষেত্রে পত্রিকার প্রতিটি কপিতে প্রকাশক ও সম্পাদকের নাম ঠিকানা অবশ্যই উল্লেখ থাকতে হবে;

(ঙ) অনলাইন পত্রিকার ক্ষেত্রে পরিচালনাকারীর ন্যূনতম ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা এবং অন্যান্য ক্ষেত্রে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকার ব্যাংক ব্যালেন্স থাকতে হবে;

(চ) অনলাইন গণমাধ্যম পরিচালনাকারীর (পত্রিকার ক্ষেত্রে সম্পাদকের) শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক/সমমানের থঅকতে হবে এবং সাংবাদিকতায় প্রথম শ্রেণীর পত্রিকায় (সার্কুলেশন ভিত্তিক) ০২ (দুই) বছর কাজের অভিজ্ঞতা ও যথাযথ প্রশিক্ষণ থাকতে হবে;

(ছ) উক্ত রীতিনীতি, নিয়ম-পদ্ধতি এবং শর্তসমূ এর প্রয়োগ বা প্রতিপালনের বিষয় সরকারের আদেশ-নির্দেশ অবশ্যই চূড়ান্ত বলে গণ্য হবে;

(জ) যে কোন অনলাইন গণমাধ্যম টেক্সট, অডিও ও ভিডিও content অথবা একাধিক প্রকার content সমৃদ্ধ ওয়েবসাইট হোস্টিং করে তা পরিচালনা করতে হবে।

(ঝ) সকল অনলাইন গণমাধ্যম বাংলাদেশে স্থাপিত সার্ভারে হোস্টিং করতে হবে। ডিএন এস আই (ডোমেইন নেইম সার্ভার ইন্টারনেট প্রটোকল) সম্পর্কে তথ্য মন্ত্রণালয় অবহিত থাকতে হবে।

(ঞ) অনলাইন গণমাধ্যমের অন্য কোন দেশি বা বিদেশী গণমাধ্যম লিংক করা যাবে না।

১২। সম্প্রচার সংক্রান্ত শর্তাবলি:
(ক) সম্প্রচারিত বিষয়সমূহের রেকর্ড (কনটেন্ট) ৯০ (নব্বই) দিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে;

(খ) তথ্য মন্ত্রণালয় বা সরকারের কোন এজেন্সি কর্তৃক চাহিত বা অধিযাচিত তথ্যাবলি লাইসেন্স গ্রহীতাকে নিয়ে খরচে প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তু (কনটেন্ট) অবশ্যই সরবরা করতে হবে এবং মনিটর করার ব্যবস্থা গ্রহণ করতে হবে;

(গ) সরকার কর্তৃক জারিকৃত বিজ্ঞাপন নীতিমালা যথাযথভাবে অনুসরণ করতে হবে;

(ঘ) বেসরকারি মালিকানাধীন সংস্থা নিজস্ব ব্যবস্থাধীন প্রচার সময় (time slot) বিক্রয় করে বা বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারবে। তবে অনুমতিপ্রাপ্ত সংস্থা অন্য কোন সংস্থার নিকট প্রচার সময় বিক্রয় করলে অনুমতিপ্রাপ্ত সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য সমগ্র নীতিমালা অন্য সংস্থার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হবে। তবে কোন বিদেশী সম্প্রচার সংস্থার নিকট সরাসরি বা তাদের দেশী/বিদেশী এজেন্সীর মাধ্যমে প্রচার সময় (time slot) বিক্রয় করা যাবে না।

(ঙ) বিজ্ঞাপন প্রচার সম্প্রচারিত অনুষ্ঠানসহ প্রতিদিনের মোট প্রচার সময়ের ২০% এর বেশী হবে না।

১৩। সংবাদ/অনুষ্ঠানাদি সম্প্রচারের শর্তাবলি:

(ক) অনলাইন গণমাধ্যম দেশী-বিদেশী ধারণকৃত অনুষ্ঠান প্রচার করতে পারবে। তবে সরকার কর্তৃক অনুমোদিত সেন্সর নীতিমালা সম্পূর্ণভাবে অনুসৃত হবে। কোন অবস্থাতেই বিদেশী অনলাইন গণমাধ্যম সংবাদ, সংবাদ পর্যালোচনা, টক-শো; আলোচনা, সম্পাদকীয় এবং সমসাময়িক ঘটনাবলি নিয়ে অনুষ্ঠান ও মন্তব্য সরাসরি সম্প্রচার বা ধারণকৃত বা যৌথ প্রযোজনায় নির্মিত অনুষ্ঠান প্রচার করা যাবে না।

(খ) সংবাদ প্রচারের জন্য অনলাইন গণমাধ্যম নিজস্ব প্রক্রিয়ায় স্ক্রিপ্ট প্রণয়ন করতে পারবে। স্থানীয় সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারের নীতিমালার প্রতিফলন থাকবে।

(গ) মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণ, একযোগে বিনামূল্যে সম্প্রচার করতে হবে। সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবসের সংবাদ/অনুষ্ঠানাদি যথাযথ গুরুত্ব সহকারে প্রচার করতে হবে। দেশের জরুরি জাতীয় প্রয়োজনে বা জনস্বার্থে প্রচারের জন্য সরকার যখন যে রকম নির্দেশ প্রদান করবে, তা যথাযথভাবে পালনপূর্বক প্রচার করতে হবে।

(ঘ) সংবাদ প্রচারের ক্ষেত্রে সরকারের নীতিমালা প্রতিফলনসহ বিনামূল্যে সরকারি প্রেস নোট, বিজ্ঞপ্তি ইত্যাদি অন্তর্ভুক্ত করতে হবে।

১৪। নিম্নলিখিত সংবাদ/অনুষ্ঠানাদি সম্প্রচার করা যাবে না:

(ক) দেশের অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, ভাষা-সংস্কৃতি, জনস্বাস্থ্য হানিকর এবং মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শের পরিপন্থী কোন সংবাদ/অনুষ্ঠান;

(খ) রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং রাষ্ট্রীয় নীতির পরিপন্থী কোন সংবাদ/অনুষ্ঠান;

(গ) হিংসাত্মক, সন্ত্রাস, বিদ্বেষ ও অপরাধ সম্বলিত কোন সংবাদ/অনুষ্ঠান;

(ঘ) দেশের কোন সম্প্রদায় বা গোষ্ঠীর আবেগ-অনুভূতিতে আঘাত হানতে পারে এমন কোন অনুষ্ঠান, যা কোন ধর্ম, জাতি গোষ্ঠী বা সম্প্রদায় সম্পর্কে মানহানিকর মন্তব্য প্রচার করে এবং যা সাম্প্রদায়িকতাকে উৎসাহিত করে, নারী-পুরুষ বৈষম্যকরণ ও শারীরিক অক্ষমতার ভিত্তিতে ঘৃণা বা মানহানি ঘটাতে পারে এমন সংবাদ বা অনুষ্ঠান;

(ঙ) অশালীন বা আক্রমাণাত্মক কোন রসিকতা/গান/বিজ্ঞাপন/সংবাদ বা সাবটাইটেল সম্বলিত কোন অনুষ্ঠান, যা জনগণের নৈতিকতাকে কলুষিত, দুর্নীতিগ্রস্ত বা আহত করতে পারে এমন কো অনুষ্ঠান;

(চ) মানহানিকর উপাদান বা জ্ঞাতসারে মিথ্যা বিষয়াদি রয়েছে এমন সংবাদ/অনুষ্ঠান;

(ছ) আদালত অবমাননার কোনো বিষয় রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

(জ) বিচার বিভাগ/বাংলাদেশ সশস্ত্র বাহিনী/বেসামরিক প্রশাসনের বিরুদ্ধে কুৎসামূলক উপাদান রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

(ঝ) মৌলিক সাংস্কৃতিক মূল্যবোধ ও সদাচরণ পরিপন্থী উপাদান রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

(ঞ) বাংলাদেশ দণ্ডবিধির অধীনে আমলযোগ্য কোনো অপরাধে উৎসাহ প্রদান, সাহায্য বা সহায়তা করে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

(ট) বন্ধুপ্রতিম দেশসমূহের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে ক্ষতিকর কিছু রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

(ঠ) উচ্ছৃঙ্খলতা, ধ্বংসযজ্ঞ, শিশু-কিশোর অপরাধ বা অপসংস্কৃতিকে আকর্ষনীয় ও উৎসাহিত করতে পারে বা শিশুদের বুদ্ধিমত্তা বিকাশে ক্ষতির কারণ হতে পারে এমন কোনো অনুষ্ঠান যাতে শিশুদের জন্য তৈরী অনুষ্ঠানগুলিতে আপত্তিকর ভাষঅ বা তাদের পিতা-মাতা বা মুরব্বীদের প্রতি অশ্রদ্ধাজনক কিছু রয়েছে এমন সংবাদ/অনুষ্ঠান;

(ড) তথ্যের বস্তুনিষ্ঠতা ক্ষুণ্ন করে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান;

(ঢ) অন্য কোন আইন দ্বারা বারিত বা অসেন্সরকৃত কোন অশ্লীল অনুষ্ঠান এবং

(ণ) পরবার ও বৈবাহিক সম্প্রীতির পবিত্রতার বিরুদ্ধে কোনো কিছু রয়েছে এমন কোনো সংবাদ/অনুষ্ঠান।

(ত) অনলাইন গণমাধ্যমে বাংলাভাষার, বিকৃতি ও শিক্ষা সংস্কৃতির পরিপন্থী অনুষ্ঠান প্রচার করা যাবে না।

১৫। সম্প্রচার কার্যক্রম শুরুর সময়সীমা:
লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানকে লাইসেন্সপ্রাপ্তির ১ (এক) বছরের মধ্যে সম্প্রচার কার্যক্রম শুরু করতে হবে। অন্যথায় লাইসেন্স বাতিল বলে গণ্য হবে। তবে শর্ত থাকে যে, সরকার যুক্তিসঙ্গত মনে করলে এ সময়সীমা বৃদ্ধি করতে পারবে।

১৬।বার্ষিক ফি:
লাইসেন্স প্রতিষ্ঠান কর্তৃক অনলাইন প্রচারিত বিজ্ঞাপন বাবদ প্রাপ্ত মোট অর্থের শতকরা ২ ভাগ সরকারি কোষাগারে সংশ্লিষ্ট খাতে চালানের মাধ্যমে প্রতি অর্থ বছর শেষ হওয়ার ৪ (চার) মাসের মধ্যে জমা প্রদান করতে হবে।

১৭। জাতীয় রেগুলেটরি কমিটি:
(ক) জাতীয় রেগুলটরি কমিটি (National Regulatory Committee) গঠন:
অনলাইন গণমাধ্যম স্থাপন ও পরিচালনায় নিম্নলিখিত কর্মকর্তাগণের সমন্বয়ে একটি ‘জাতীয় রেগুলেটরি কমিটি থাকবে। এ কমিটির গঠন প্রকৃতি নিম্নরুপ হবে:

(১) সচিব, তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। -সভাপতি
(২) যুগ্ম-সচিব, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।-সদস্য
(৩) মহাপরিচালক, বাংলাদেশ বেতার, শাহবাগ, ঢাকা। – সদস্য
(৪) মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন, রামপুরা ঢাকা।- সদস্য
(৫) সরকার মনোনীত বেসরকারি বেতারের একজন প্রতিনিধি। – সদস্য
(৬) সরকার মনোনীত ০২ (২) জন বিশিষ্ট নাগরিক। – সদস্য
(৭) সরকার মনোনীত বেসরকারি বেতারের একজন প্রতিনিধি – সদস্য
(৮) সরকার মনোনীত বেসরকারি টেলিভিশনের একজন প্রতিনিধি। – সদস্য
(৯) সরকার মনোনীত বাসসের একজন প্রতিনিধি। – সদস্য
(১০) তথ্য অধিদপ্তরের একজন প্রতিনিধি। -সদস্য
(১১) চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের একজন প্রতিনিধি। – সদস্য
(১২) বিটিআরসি’র একজন প্রতিনিধি (পরিচালক বা তদূর্ধ্ব পর্যায়ের) – সদস্য
(১৩) যুগ্ম-সচিব (সম্প্রচার), তথ্য মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয় ঢাকা। – সদস্য-সচিব

(খ)। কমিটির কর্ম-পরিধি :

এই কমিটির কর্ম-পরিধি নিম্নরূপ হবে:
(ক) সম্প্রচার সংক্রান্ত আইন-কানুন ও বিধি-বিধান পর্যালোচনা করা এবং অনলাইন গণমাধ্যম পরিচালনায় সময়োপযোগী সংশোধনী সম্পর্কে পরার্শ প্রদান করা;

(খ) “মনিটরিং কমিটিক”র রিপোর্ট পর্যালোচনা করে কার্যকর ব্যবস্থা করা;

(গ) অনলাইন গণমাধ্যম স্থাপন ও পরিচালনা নীতিমালা লঙ্ঘিত হচ্ছে কিনা সে বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

১৮। মনিটরিং কমিটি:
(ক) অনলাইন গণমাধ্যম মনিটরিং-এর লক্ষ্যে “মনিটরিং কমিটি” গঠন।

অনলাইন গণমাধ্যমে সম্প্রচারিত সংবাদ/অনুষ্ঠান মনিটরিং-এর জন্য একটি “মনিটরিং কমিটি” থাকবে। এ কমিটির গঠন প্রকৃতি নিম্নরূপ হবে:

মনিটরিং কমিটি:
(১) যুগ্ম-সচিব (সম্প্রচার), ঢাকা -সভাপতি
(২) উপ-সচিব, (টিভি), তথ্য মন্ত্রণালয়, ঢাকা – সদস্য
(৩) উপ-সচিব (বেতার), তথ্য মন্ত্রণালয়, ঢাকা – সদস্য
(৪) উপ-সচিব (প্রেস), তথ্য মন্ত্রণালয়, ঢাকা – সদস্য
(৫) বিটিআরসি এর প্রতিনিধি – সদস্য
(৬) বাংলাদেশ টেলিভিশনের একজন প্রতিনিধি – সদস্য
(৭) বাংলাদেশ বেতারের একজন প্রতিনিধ – সদস্য
(৮) বাংলাদেশ সংবাদ সংস্থার একজন প্রতিনিধি – সদস্য
(৯) সিনিয়র সহকারী সচিব (প্রেস/টিভি) – সদস্য সচিব
(১০) পিআইডি (সংশ্লিষ্ট কর্মকর্তা) – ২ জন
(১১) অনলাইন গণমাধ্যমের প্রতিনিধি – ৪ জন

(খ) কমিটির কার্যপরিধি:

(ক) অনলাইন গণমাধ্যমের সম্প্রচার কার্যক্রম পর্যালোচনা করে সরকারের নিকট প্রতিবেদন প্রদান;

(খ) অনলাইন গণমাধ্যম স্থাপন সংক্রান্ত নীতিমালা এবং চুক্তিপত্রে বর্ণিত শর্তাদি যথাযথ প্রতিপালন হচ্ছে কিনা তা পর্যালোচনা করে প্রতিবেদন প্রদান;

(গ) সম্প্রচার কার্যক্রমে কোন অনিয়ম কিংবা কোন ব্যত্যয় পরিলক্ষিত হলে এ ব্যাপারে সরকারের নিকট সুপারিশ প্রদান;

(ঘ) কমিটি কর্তৃক প্রতি মাসে একবার সভা আহ্বান করা এবং কর্যবিবরণী সরকারের নিকট যথাসময়ে প্রেরণ করা;

(ঙ) বিদ্যমান নীতিমালার প্রয়োজনীয় সংশোধনী বিষয়ে সুপারিশ করা।


১৯। আত্মপক্ষ সমর্থনের সুযোগ :

(ক) অনলাইন গণমাধ্যম বাতিল করার পূর্ব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে;

(খ) উপ-ধারা (ক) এর অধীন লাইসেন্সধারীর কোন বক্তব্য থাকলে তা বিবেচনা করে সরকার জরিমানা/জামানত বাজেয়াপ্তকরণ অথবা যথাযথ ক্ষেত্রে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের জন্য নির্দিষ্ট মেয়াদ পর্যান্ত লাইসেন্স স্থগিত রাখার নির্দেশ দিতে পারবে এবং

(গ) কোন লাইসেন্স স্থগিত বা বাতিল করার পর্যায়ে সরকার আশু ব্যবস্থা গ্রহণ সমীচীন বিবেচনা করলে সংশ্লিষ্ট সম্প্রচারকেন্দ্রের প্রচার বন্ধ বা স্থগিত করার উদ্দেশ্যে উক্ত কেন্দ্রের যে কোন বা সকল যন্ত্রপাতি জব্দ করার আদেশ দিতে পারবে।

২০। হেফাজতকরণ:
বর্তমানে বিদ্যমান অনলাইন গণমাধ্যমের কোন টেলিভিশন, বেতার এবং সংবাদ পত্রকে এই নীতিমালা কার্যকর হওয়ার পর অনধিক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে এই নীতিমালার আওতায় লাইসেন্স করতে হবে।

প্রাসঙ্গিক
অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়া : প্রতিষ্ঠানের জন্য লাইসেন্স নিতে হবে
‘অনলাইন গণমাধ্যম নীতিমালা অক্টোবরে’
বসুন্ধরা গ্রুপের অনলাইন বার্তা সংস্থা বাংলানিউজ টোয়েন্টিফোর ডট কম গতকাল একটি খবর প্রকাশ করে। শিরোনাম 'দুধ বেচতে ‘আইনস্টাইন’ প্রতারণা'। আবুল খায়ের গ্রুপের মার্কস ব্রান্ডের গুঁড়োদুধ নিয়ে ঘরোয়া 'অনুসন্ধানী' প্রতিবেদন সেটি। বিস্ময় জাগে মনে—যে বাংলানিউজের শীর্ষদেশে গত অন্তত এক বছর ধরে আবুল খায়ের বিজ্ঞাপন ঝুলছে, তাদের বিরুদ্ধেই আলমগীর হোসেন সম্পাদিত বাংলানিউজ হঠাৎ কেন অনুসন্ধানী হয়ে উঠল? বাংলানিউজের হোমপেজে একটু চোখ বুলোতেই লক্ষ্য করলাম, আবুল খায়েরের সেই বিজ্ঞাপন আর নেই। ওয়েব আর্কাইভ ঘেটে দেখলাম, গত ১২ মেতেও আবুল খায়েরের বিজ্ঞাপন আলোকিত করছিল বাংলানিউজের পশ্চাৎদেশখানি। এখন তার বদলে ঠিক ওই স্থানে 'স্পেস ফর অ্যাডভার্টাইজমেন্ট' লেখা এক হৃদয়বিদারক আর্তি ঝুলছে দুটি মোবাইল নম্বরসহ।
সংযুক্তি : আবুল খায়েরের বিজ্ঞাপনযুক্ত বাংলানিউজের হোমপেজ (ওয়েব আর্কাইভে)

বাইরে এক, ভেতরে অন্য
গুম হওয়া সেই সংবাদটি আমার চোখে পড়ে গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে। রাত নয়টার দিকেও সেটি লিড আইটেম হিসেবেই ছিল বাংলানিউজের হোমপেজে। রাত ১১টার দিকে দেখি সেই সংবাদ আর কোথাও নেই! ব্রাউজারে সেইভ করা লিংকে ক্লিক করলে দেখাচ্ছে আরেকটি সংবাদ। গুগল সার্চ থেকে ক্লিক করলেও সেই একই কাণ্ড। শিরোনাম এক, কিন্তু ভেতরে আরেক খবর!

অনলাইনে কিছুই গুম করা যায় না
ইলিয়াস আলী গুমের ক্লু না থাকতে পারে, কিন্তু অনলাইনে কোনো না কোনো ক্লু থাকবেই। আবুল খায়ের গ্রুপের লাল সংকেতে বিজ্ঞাপন বন্ধ হলে 'অনুসন্ধানী নিউজ', আবার সবুজ সংকেতে সেই নিউজ গুম—ধামাচাপা দেওয়ার এই কাজটি অনলাইনে একটু কঠিনই। গুগলবট সেখানে সদাজাগ্রত। সার্চ করলে এখনো পাবেন গুম হওয়া সেই নিউজের শিরোনাম, সঙ্গে স্ক্রিনশট।
এমনিতে অনলাইনে নির্বিচার কপি-পেস্ট জলবৎ তরল ব্যাপার। অন্যায় যদিও, তবু এর সুবাদেই আরেকটি অনলাইন নিউজ সাইটে পাওয়া গেল সেই সংবাদের অবিকল প্রতিলিপি।

অনলাইনে অপসাংবাদিকতা
‌‌'‌নিউজ করছি-করবো' হুমকি দিয়ে অর্থকড়ি হাতিয়ে নেওয়া মফস্বলে তো বটেই, এমনকি এই ঢাকায়ও পরিচিত দৃশ্য ইদানিং। বেশিরভাগ ক্ষেত্রেই সেসব ঘটে লোকচক্ষুর অন্তরালে। কিন্তু বাংলানিউজ এবার একেবারে খোলা অনলাইনেই সেই কাজটি সম্পন্ন করলো। তাতে অপসাংবাদিকতার ইতিহাসে প্রধান সম্পাদক আলমগীর হোসেনের স্থানটি মোটামুটি পাকা হয়ে গেল। তবু নগদ নারায়ণে কাজ হলে তো ভালোই, নইলে নিশ্চয়ই আবারও বিজ্ঞাপন দিয়ে বাংলানিউজের অর্থকষ্ট দূর করতে এগিয়ে আসবে আবুল খায়ের গ্রুপ—এ প্রত্যাশা আমাদের সকলের!

যেমন ছিল গুম হওয়া সেই সংবাদটি
দুধ বেচতে ‘আইনস্টাইন’ প্রতারণা
আধুনিক পদার্থবিজ্ঞানের জনক অ্যালবার্ট আইনস্টাইনের নাম ও ছবি নিয়ে আধুনিক প্রতারণায় নেমেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। আইনস্টাইনের ছবি ব্যবহার করে প্রতিষ্ঠানটি ‘মার্কস অ্যাকটিভ স্কুল’ গুড়ো দুধের বিজ্ঞাপন তৈরি করে ব্যাপক প্রচার চালাচ্ছে। বিজ্ঞাপনটিতে বলা হচ্ছে, আইনস্টাইনের ছেলেবেলায় হেলথ ড্রিংক উদ্ভাবনই হয়নি। সে সময় নির্ভেজাল প্রাকৃতিক খাবার ছিল; এসবের একটিহচ্ছে গরুর খাঁটি দুধ। কৃত্রিম বা আর্টিফিসিয়াল হেলথ ড্রিংকস কখনই দুধের বিকল্প নয়।
আইনস্টাইনের মত একজন জগ‍ৎখ্যাত বিজ্ঞানীকে এভাবে অযৌক্তিকভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে প্রতারণামূলকভাবে ব্যবহার করাটা অনৈতিক ও অরুচিকর; এ নিয়ে সচেতন জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশের মত অধিক জনবহুল দেশে এভাবে জগৎখ্যাত একজন বিজ্ঞানীর ছবি ব্যবহার করে এ ধরণের বিজ্ঞাপন প্রচার— সোজাকথায় বৃহৎ ভোক্তা শ্রেণীকে প্রতারণার নামান্তর বলে মনে করছেন তারা। বিজ্ঞাপনে আরও বলা হয়েছে, এখন খাঁটি তরল দুধ দুর্লভ। আর যা পাওয়া যায় তার থেকে অনেক প্রাকৃতিক উপাদান কেড়ে নেয়া হয়েছে। কিন্তু এই উক্তির সঙ্গে বাস্তবের অনেকাংশের মিল খুঁজে পাওয়া যায়নি।
রাজধানীসহ দেশের প্রায় প্রধান সব জায়গায় এখনো গরুর খাঁটি তরল দুধ পাওয়া যাচ্ছে। দেশের বেশ কয়েকটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান এই খাঁটি তরল দুধ উৎপাদনকারী থেকে নিয়ে ভোক্তা পর্যন্ত সংগ্রহ ও সরবরাহে নিয়োজিত। বিজ্ঞাপনে তরল দুধ থেকে প্রাকৃতিক উপাদান কেড়ে নেয়া হচ্ছে বলে মার্কস দাবি করেছে। অপরদিকে বিশেষজ্ঞরা বলছেন, গুড়ো দুধ তৈরির ক্ষেত্রে দুধের প্রধান প্রধান প্রাকৃতিক উপদানগুলো একেবারেই নষ্ট হয়ে যায় এবং এই ধরণের উপাদানগুলো নষ্ট হয়ে যাওয়ায় তা কোনই কাজে আসে না। শিশুদের বিকাশে দুধের প্রাকৃতিক পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টই যথেষ্ট বলে বিজ্ঞাপনে অভিজ্ঞ ডাক্তারের মত পরামর্শ দিয়েছে মার্কস। কিন্তু গণমাধ্যমে এধরণের প্রতারণামূলক প্রচার প্রকাশনা আইনবিরোধী বলেও মন্তব্য করেছেন অনেকে।
প্রসঙ্গত, মার্কস গুড়ো দুধে একাধিকবার মেলামিনের মতো বিষাক্ত রাসায়ানিক উপাদান মেশানোর অভিযোগ উঠেছিল। শুধু তাই নয়, মার্কস গুড়ো দুধের অধিকাংশ প্যাকেটের গায়ে বাজার মূল্য লেখা নেই বলেও বিভিন্ন সময় অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল মার্কেটে মার্কস গুড়োদুধ বিপণনকারী ২ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেছে।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, মার্কসের অধিকাংশ দুধের প্যাকেটের গায়েই বাজার মূল্য লেখা থাকে না। আমাদের পক্ষেও ওই ধরণের প্যাকেটে বাজার মূল্য লেখা সম্ভব হয় না। একারণে প্রায়ই ক্রেতাদের সামনে আমাদের বেকায়দায় পড়তে হয়। এ কারণে জরিমানাও গুনতে হয় ভ্রাম্যমাণ আদালতের কাছে।
দেশের অন্যতম বৃহৎ এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশে গুড়ো দুধ সংকট সৃষ্টিরও অভিযোগ রয়েছে। এই সংকট সৃষ্টি করে প্রায়ই কোনো ধরণের নোটিস ছাড়াই মার্কস তাদের গুড়ো দুধের দাম ১০-২০ টাকা বাড়িয়ে দিচ্ছে বলে ক্রেতা-ব্যবসায়ীরা জানান। এদিকে মার্কসের বিজ্ঞাপনে দেওয়া বক্তব্য অনুযায়ী বাজারে তরল দুধ দুর্লভ, আর যা পাওয়া যায় তা থেকে প্রাকৃতিক উপাদান কেড়ে নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মু. হাসিবুর রহমান বাংলানিউজকে বলেন, এক অর্থে গরুর দুধ তো আসলে গরুর বাছুরের জন্য, এটা মানুষের জন্য নয়। এটাকে মানুষের পানের উপযোগী করতে হলে দু’টি কৌশলের মাধ্যমে প্রক্রিয়াজাত করতে হয়। প্রক্রিয়া দু’টির প্রথমটি হলো পাস্তুরাইজ করে ক্ষতিকারক ব্যাকটেরিয়ামুক্ত করা আর দ্বিতীয়টি হলো দুধ থেকে ফ্যাট (চর্বি) কমানো। তিনি আরও বলেন, দুধ যদি ফুলক্রীম হয় তাহলে এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তবে কিছুটা মাখন তুলে নেওয়া হলে তা মানুষের জন্য উপযোগী।
এভাবেই প্রক্রিয়াজাত করেই দেশের প্রধান দুগ্ধ উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বাজারে গরুর দুধ বিপণন করে থাকে। অর্থাৎ গুড়ো ও তরল দুধ সম্পর্কে মার্কসের বায়বীয় দাবি একেবারেই অযৌক্তিক।
আবুল খায়ের গ্রুপের মত আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান গ্রাহকদের সঙ্গে এরকম প্রতারণা করে ব্যবসা করছে। এনিয়ে বাংলানিউজের অনুসন্ধান চলছে। শিগগিরই আরো নতুন নতুন তথ্য পাঠকদের জানানো হবে।

ফুটনোট
অনলাইনে লেজ লুকোনো আসলেই কঠিন!

'নতুন ধারার সাংবাদিকতার পথিকৃৎ' থেকে কিভাবে ছিঁচকে সাংবাদিক হয়ে উঠলেন দৈনিক আমাদের সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান - পাঠক তার একটা আগাগোড়া ধারণা পাবেন এই গবেষণা থেকে। ইতিপূর্বে প্রকাশিত হওয়া প্রথম পর্বের পর এটি দ্বিতীয় ও আপাতত শেষ পর্ব। অপাঠ্য, অবোধ্য, পরিভাষা জর্জরিত প্রচলিত ধারার গণমাধ্যম গবেষণার বিপরীতে এরকম চুলচেরা গবেষণা ব্লগোস্ফিয়ারে তো বটেই, বাংলাদেশেই এই প্রথম। গবেষণার জন্য নেওয়া তিন শতাধিক নমুনার মধ্যে ৯০ ভাগ নমুনাই প্রথম পাতায় প্রকাশিত সংবাদ। বাকি ১০ ভাগ পেছনের পৃষ্ঠার। আলোচ্য প্রতিবেদনগুলোর প্রায় অর্ধেকই নাঈমুল ইসলাম খানের নিজের লেখা, বাকিগুলো হয় তার আজ্ঞাবহ কর্মচারীদের, নয়তো ভাড়ায় আসা ছিঁচকে সাংবাদিকদের লেখা। বলাবাহূল্য, নিয়োগপত্রবিহীন তিন হাজারি-পাঁচ হাজারি বিশেষ সংবাদদাতা/সাংবাদিকদের হলদে রিপোর্টগুলো আমি গোণায় ধরিনি। এটাও বলে রাখা ভালো হবে, আমাদের সময়ে প্রকাশিত প্রকাশিত হলদে প্রতিবেদন কিংবা কলামের মাত্র ২০ ভাগ এই গবেষণায় এসেছে পত্রিকাটির পূর্ণাঙ্গ অনলাইন আর্কাইভ না থাকা এবং সার্চ ইঞ্জিন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে।




X(( ইউনূসকে নিয়ে ইতরামি
নাঈমুলকে দু পয়সার পাত্তা না দেওয়াই কাল হয়েছিল ড. ইউনূসের। সেই ক্ষোভে ইউনূসকে নিয়ে এমন কোনো ইতরামি নেই, যা নাঈমুল করেননি-
■ ড. ইউনূস শেখ হাসিনার প্রতিপক্ষ না ছাই
■ মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু বিষয়: ড. মোহাম্মদ ইউনূস
■ মাননীয় প্রধানমন্ত্রী, গ্রামীণ ব্যাংক নিয়ে আহ্লাদী তদন্ত চলছে!
■ বাংলাদেশ ব্যাংকের ঢেঁকি ঋণ থেকেই ক্ষুদ্র ঋণের বিকাশ
■ ড. ইউনূস প্রথম হোঁচট খেয়েছিলেন ঢাবিতে
■ ড. ইউনূস বিষয়ে ‘মার্জিতরূপে’ ‘পরিশীলিত’ সমালোচনার আহ্বান
■ ড. ইউনূসকে বিপদ থেকে রক্ষায় গ্রামীণ ব্যাংকের সব অফিসে মিলাদ
■ গ্রামীণ টেলিকমের মালিক গ্রামীণ ব্যাংক : ইউনূস অথবা মাহফুজ আনাম কে ঠিক?
■ ইউনূস আদালতে হারলে তাৎক্ষণিক কর্মবিরতি

:P পদলেহন পর্ব ২ : হুমু এরশাদ
হুসেইন মুহম্মদ এরশাদ সম্ভবত খুব কম টাকায়, হয়তো এক-দু মাসের বাসা ভাড়া বহনের আশ্বাস দিয়ে তার পদলেহনের কাজে নিয়োগ দিয়েছিলেন নাঈমুল ইসলাম খানকে।
■ শুভ জন্মদিন এরশাদ
■ ভালো নেই এরশাদ!
■ মুক্তিযুদ্ধে অংশ নিতে না পারার কষ্ট আজো বয়ে বেড়াচ্ছি: এরশাদ
■ এরশাদের ৮১তম জন্মদিন আজ
■ হাসিনা কীভাবে কাজে লাগাবেন এরশাদকে?
■ এরশাদকে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বা ভ্রাম্যমাণ রাষ্ট্রদূত করার আলোচনা
■ সাবেক রাষ্ট্রপতির সুবিধাসমূহ-ই পাচ্ছেন না এরশাদ, রাষ্ট্রপতির মর্যাদায় দূত হবেন কীভাবে?
■ মানুষের উদ্বেগ ভালোবাসায় কৃতজ্ঞ এরশাদ
■ প্রিয় সম্পাদক- বল্গাহীনতার লাগাম টেনে ধরুন : হুসেইন মুহম্মদ এরশাদ
■ সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ প্রসঙ্গে আবারো বিভ্রান্তিকে জাস্টিফাই করার চেষ্টা!

/:) ঠেলার নাম বাবাজি
নিজের উগড়ে দেওয়া বমি ফের নিজেই গিলে নেওয়ার এইরকম দৃষ্টান্ত খুব বেশি মিলবে না নিশ্চিত -
■ পিংক সিটির একটি বিজ্ঞাপন প্রকাশের জন্য দুঃখ প্রকাশ
■ সাংবাদিকতায় ভুলের আরেক উদাহরণ ভুক্তভোগী সেলিমা আহমাদ এবং বিদিশা
■ দেড় কোটি টাকা ব্যয়ে সুসজ্জিত হচ্ছে যোগাযোগমন্ত্রীর সচিবালয়ের দফতর : হুমায়ুন কবির খোকন:
■ সৈয়দ আবুল হোসেন, মহিউদ্দিন খান আলমগীর এবং ফরিদ হোসেনের কাছে আমার ক্ষমা প্রার্থনা

X(( মতলববাজের প্রতিকৃতি
২০০৯ সালে নাঈমুলের ভিসা পত্রপাঠ প্রত্যাখান করে ঢাকার মার্কিন দূতাবাস। এরপরও একটি ভিসার জন্য থেমে থাকেনি তার বহুমুখী চেষ্টা। ভিসার জন্য পাগলপ্রায় নাঈমুল একপর্যায়ে এক যুক্তরাষ্ট্রপ্রবাসী পরামর্শে আমাদের সময় কার্যালয়ে রীতিমতো 'ধর্মনিরপেক্ষ' ইসলামী জলসার আয়োজনও করে ফেললেন। মুসলমানদের কল্যাণে মার্কিন যুক্তরাষ্ট্র কতোটা আন্তরিক - সেটা নিয়ে ওই জলসায় গ্যালনে গ্যালনে চোখের জল ফেলা হল। তবে হায়, তাতেও ভিসার হরিণ দেখা দেয়নি!
■ উইমেন ইন ইসলাম বিষয়ে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ
■ দৈনিক আমাদের সময় কার্যালয়ে ইসলামবিষয়ক আলোচনা অনুষ্ঠান
■ প্রবাসীদের জন্য নতুন একটি পত্রিকা প্রকাশ করবে দৈনিক আমাদের সময়
■ ইনভেস্টিগেটিভ রিপোর্টিং এজেন্সিকে দুর্নীতি ও অনিয়মের খবর দিন
■ তসলিমা নাসরিনের জন্য সরকারের কাছে আবেদন
■ ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত হোলগার মিশেল এর সাক্ষাৎকার নিয়েছেন নাঈমুল ইসলাম খান

:-* অহেতুক দৃষ্টি আকর্ষণের ব্যর্থ চেষ্টা
নাঈমুল ইসলাম খানের ভাবসাব দেখে মনে হয় রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সবাই ২৪ ঘন্টা তার ২ টাকার পত্রিকাটি নিয়ে ধ্যানমগ্ন থাকেন। এটাও তার একটি কৌশল - লোককে বোঝানো যে ক্ষমতার কেন্দ্রে আমাদের সময়ের ব্যাপক প্রভাব আছে!
■ মাননীয় প্রধানমন্ত্রী বৈশাখে উৎসব বোনাস দিন
■ মহামান্য রাষ্ট্রপতি সমীপে বিবেচনার জন্য দুটি প্রস্তাব
■ টিভি চ্যানেলের উদ্যোক্তাদের উদ্দেশে অযাচিত পরামর্শ

;) পকেটমার পর্ব : এমএনএইচ বুলু
শেয়ারবাজার কারসাজির মূল হোতা সালমান এফ রহমান, নূর আলী, মোসাদ্দেক আলী ফালু, লুৎফর রহমান বাদল ও পিএইচপি গ্রুপের যৌথ সিন্ডিকেটের কাছে আমাদের সময় পত্রিকাটি বিক্রির আগে বেশ বড়ো অংকের অর্থ খসানো হয়েছিল ইয়াবা সম্রাজ্ঞী নিকিতাখ্যাত ব্যবসায়ী এমএনএইচ বুলুর কাছ থেকে। বুলুকে সময়মতো মুলোটা ধরিয়ে দিতে ভোলেননি গুণধর নাঈমুল।
■ আমাদের সময়ের অংশীদার হলেন, বিশিষ্ট ব্যবসায়ী এমএনএইচ বুলু
■ আমাদের সময় কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন এমএনএইচ বুলু
■ এমএনএইচ বুলুর কাছে আমাদের একটি কামনা
■ এমএনএইচ বুলুর সঙ্গে নাঈমুল ইসলাম খানের আরো অংশীদারী মিডিয়া
■ এমএনএইচ বুলুর অংশগ্রহণে আমাদের সময়ের বিক্রয়মূল্য কমিয়ে ফেলা সম্ভব হয়েছে

X(( ধান্ধাবাজির নানা রূপ
অপচিকিৎসার ক্যানভাসার থেকে সংবাদ জাদুঘর, মহিলা টিভি এজেন্সি থেকে বার্ষিক পুরস্কার বিতরণের ঠিকাদারি - কোথায় নেই আমাদের নাঈমুল?
■ প্রিয়া ভেঙ্কটারামনকে আমন্ত্রণ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় রাষ্ট্রদূত সমীপে
■ বিখ্যাত তিন খান এবং ডা. ছাজেড়
■ বিনা অপারেশনে হৃদয় রোগ থেকে মুক্তি
■ দেশের প্রথম সংবাদ জাদুঘর নিউজিয়াম গড়ে তুলতে আমাদের সহায়তা করুন
■ বাংলাদেশের প্রথম টিভি নিউজ এজেন্সির যাত্রা শুরু
■ টিভি নিউজ এজেন্সিতে সাংবাদিকতার সুযোগ
■ টিভি নিউজ এজেন্সিতে সাংবাদিকতার সুযোগ
■ সেরা সাংবাদিকদের পুরস্কার বিতরণ ।। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান?
■ টিভি সাংবাদিকতায় আগ্রহী তরুণীরা ৩১ মার্চের দৈনিক পত্রিকা পড়ে দেখুন
■ মিট দ্য উইমেন ইন মিডিয়া নারী সাংবাদিকদের মিলনমেলায় পরিণত
■ গবেষণাকর্মী নিয়োগ
■ নির্বাহী সম্পাদক নিয়োগ বিজ্ঞপ্তি

X(( মতলববাজি : ইজরায়েল প্রেম
একদা আত্মস্বীকৃত ইজরায়েলপ্রেমী সালাউদ্দিন শোয়েব মারফত নাঈমুল ইসলাম খান এই বার্তা পেয়েছিলেন যে, পত্রিকা প্রকাশসহ প্রচার-প্রচারণা খাতে ইজরায়েলি সংস্থা থেকে তহবিল পাওয়া সম্ভব। এরপর সালাউদ্দিন শোয়েব হলেন আমাদের সময়ের বিশেষ সংবাদদাতা। তার সঙ্গে মিলে নাঈমুল যৌথভাবে শুরু করলেন ইসরাইল বিষয়ক প্রপাগান্ডা। সঙ্গে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় মানসিক ভারসাম্যহীন শিক্ষক কলিমউল্লাহ।
■ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে সচেষ্ট ছিলেন আবদুর রহমান ওয়াহিদ
■ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ইসরায়েল : ঢাকার সঙ্গে সংলাপ চায় তেলআবিব
■ সমরাস্ত্রে শক্তিশালী মিয়ানমার ঢাকায়ও আঘাত হানতে পারবে: ড. কলিমউল্লাহ
■ ’৯৮-এ বঙ্গবন্ধুর খুনিদের বিদেশের মাটিতেই হত্যার প্রস্তাব দেয় ইসরায়েলি ভাড়াটে সেনা
■ ড. কলিমউল্লাহ’র দাবি কসোভোকে স্বীকৃতি দিতে বাধা নেই

/:) মনে বড়ো জ্বালা, ও পাঞ্জাবিওয়ালা...
আমাদের সময় ২ টাকা মূল্যের দৈনিক হওয়ার পরও সত্যি বলতে কী, এর প্রচারসংখ্যা সবমিলিয়ে খুব বেশি কিছু কখনোই ছিল না। যে পত্রিকা বাংলাদেশের কোনো পরিবারে স্থান পায় না, অফিস-আদালতে রাখা হয় না, শুধু ফুটপাতের বিক্রি দিয়ে আসলে কি সেই পত্রিকার পক্ষে ওপরের দিকে ওঠা সম্ভব? সবমিলিয়ে মনে বড়ো জ্বালা নাঈমুলের -
■ সংবাদপত্রগুলোর পাঠকসংখ্যা নির্ণয়ে SIRIUS একটা serious খামখেয়ালি ঘাপলা করেছে
■ দুই লাখের খুউব কাছে দৈনিক আমাদের সময়
■ দৈনিক আমাদের সময় আজ ৪,৫৪,৩৫৮ কপি
■ বদলে যাচ্ছে দৈনিক আমাদের সময় ।। প্রতি শুক্র ও শনিবার দাম চার টাকা
■ কাল থেকে আমাদের সময় আবার ২ টাকায়
■ আমাদের সময়ের মূল্য বিভ্রাট!
■ জোট সরকারের আমলে কারাগারের জন্য নির্দিষ্ট ৪টি পত্রিকা এখনো পরিবর্তন হয়নি
■ সংবাদপত্রের প্রচার সংখ্যা
■ শীর্ষ প্রচার বা পাঠকসংখ্যা কোন দৈনিকের?
■ সংসদে পত্রিকার প্রচারসংখ্যার তথ্য প্রকাশ

হলুদ সাংবাদিকতা, অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার লেবাসে দুর্বৃত্তপনা বন্ধ হোক, এখনই!


প্রথম প্রকাশ


বলা হয়ে থাকে, হাজারদুয়েক টাকা খরচ করলে আপনি দৈনিক আমাদের সময় পত্রিকায় যে কোনো ধরনের বানোয়াট খবর ছাপাতে পারবেন। এর সঙ্গে আর কিছু টাকা যোগ করলে খোদ সম্পাদক নাঈমুল ইসলাম খানকেই সারাদিন আপনার পেছন পেছন ঘোরাতে পারবেন।

এক ছিঁচকে সাংবাদিকের প্রতিকৃতি
ইনকিলাব দিয়ে সাংবাদিকতা শুরু করা নাঈমুলকে স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ১৯৯২ সালে বহিষ্কার করা হয় দৈনিক আজকের কাগজ থেকে। হ্যাঁ, এই সময় বাংলাদেশে নতুন ধারার সাংবাদিকতার প্রচলনে তার একটি ভূমিকা ছিল - সেটা যতোটা সম্পাদক হিসেবে, ততোটাই দক্ষ ম্যানেজার হিসেবে। তবে পরে ভোরের কাগজেও সেই আত্মসাতের ধারা অব্যাহত রাখেন। জনশ্রুতি রয়েছে, প্রায় অর্ধকোটি টাকা তিনি সেখান থেকে আত্মসাৎ করেন। ভোরের কাগজ থেকে বিতাড়িত হয়ে বিসিডিজেসি নামের একটি মিডিয়া এনজিও খোলেন। বিতর্কিত নাইকোর জনসংযোগ কর্মকর্তা হিসেবে নগ্ন দেশবিরোধী ভূমিকা রাখার চেষ্টা করেন তিনি, যদিও তাতে লাভ কিছু হয়নি। এরপর এলিফেন্ট রোডের মাল্টিপ্লান সেন্টারের মালিককে পটিয়ে নতুনধারা নামের একটি পত্রিকা বের করা নিয়ে চলে প্রতারণার মর্মন্তুদ খেলা। সংক্ষেপে কাহিনী এই- পত্রিকা বের না করেই ওই ব্যবসায়ীর পকেট থেকে হাতিয়ে নেন কয়েক কোটি টাকা। এরপর তার শিকার হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা এমএ হান্নান ফিরোজ। পত্রিকা বের করার নামে নাঈমুলের পিছনে বিস্তর টাকা খুইয়ে ত্যক্তবিরক্ত ফিরোজ সম্পন্ন ছিন্ন করেন নাঈমুলের সঙ্গে। এই করে করে যার দিন কাটছিল, তার নিজেরই দু দুবার পকেটমার হয়েছিল, সে এক বেদনাবিধূর কাহিনী! আমাদের সময়ে গত কয়েক বছরে তার উল্লেখযোগ্য শিকার ব্যবসায়ী এনএইচ বুলু, ইয়াবা সম্রাজ্ঞী নিকিতার সঙ্গে জড়িয়ে যিনি একসময় সংবাদ শিরোনাম হয়েছিলেন। বাংলা সংবাদপত্রের ইতিহাসে অনেক লজ্জাজনক অধ্যায় আছে বটে, তবে সাংবাদিকের লেবাসে নাঈমুল ইসলাম খান নির্লজ্জতা ও অসততার যে উদাহরণ তৈরি করেছেন, তার কোনো তুলনা হয় না।

আগাগোড়া চুলচেরা গবেষণা
'নতুন ধারার সাংবাদিকতার পথিকৃৎ' থেকে নাঈমুল ইসলাম খান কিভাবে ছিঁচকে সাংবাদিক হয়ে উঠলেন - পাঠক তার একটা আগাগোড়া ধারণা পাবেন এই গবেষণা থেকে। অপাঠ্য, অবোধ্য, পরিভাষা জর্জরিত প্রচলিত ধারার গণমাধ্যম গবেষণার বিপরীতে এরকম চুলচেরা গবেষণা ব্লগোস্ফিয়ারে তো বটেই, বাংলাদেশেই এই প্রথম। গবেষণার জন্য নেওয়া তিন শতাধিক নমুনার মধ্যে ৯০ ভাগ নমুনাই প্রথম পাতায় প্রকাশিত সংবাদ। বাকি ১০ ভাগ পেছনের পৃষ্ঠার। আলোচ্য প্রতিবেদনগুলোর প্রায় অর্ধেকই নাঈমুল ইসলাম খানের নিজের লেখা, বাকিগুলো হয় তার আজ্ঞাবহ কর্মচারীদের, নয়তো ভাড়ায় আসা ছিঁচকে সাংবাদিকদের লেখা। বলাবাহূল্য, নিয়োগপত্রবিহীন তিন হাজারি-পাঁচ হাজারি বিশেষ সংবাদদাতা/সাংবাদিকদের হলদে রিপোর্টগুলো আমি গোণায় ধরিনি। এটাও বলে রাখা ভালো হবে, আমাদের সময়ে প্রকাশিত প্রকাশিত হলদে প্রতিবেদন কিংবা কলামের মাত্র ২০ ভাগ এই গবেষণায় এসেছে পত্রিকাটির পূর্ণাঙ্গ অনলাইন আর্কাইভ না থাকা এবং সার্চ ইঞ্জিন সংক্রান্ত সীমাবদ্ধতার কারণে।

X( চোরের মায়ের ছোট গলা
নজিরবিহীন প্রতারণা করে প্রায় তিন লাখ গ্রাহকের অন্তত পাঁচ হাজার কোটি টাকা মেরে দিয়েছিল যুবক নামের একটি প্রতারক প্রতিষ্ঠান। সেই যুবকের হয়ে নাঈমুল ইসলাম খান একের পর এক প্রপাগাণ্ডা ছড়াতে থাকেন। একপর্যায়ে নিজের ফোন নম্বর দিয়ে নিজের অফিসেই গ্রাহকদের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন। একইভাবে চিহ্নিত ভূমিদস্যুদের পক্ষে সরাসরি মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী বরাবরে। কোনোটিতেই পাত্তা অবশ্য পাননি তিনি।
■ যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) নিয়ে খোলা চিঠি
■ যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের লাখ লাখ কর্মীর স্বার্থ বিবেচনা করুন
■ যুব কর্মসংস্থান সোসাইটি (যুবক) বিক্ষুব্ধ সদস্যদের বৈঠক আহ্বান
■ ড্যাপ নিয়ে মধ্যস্থতার প্রস্তাব : মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু

:P বড়ো মেয়ে সানিডেইল স্কুলে পড়ে, তাই...
■ লাবিবা বৈষম্যের শিকার
■ সানিডেইল স্কুলে ভালো বাল্য শিক্ষা
■ সানিডেইল স্কুলের ‘গ্রাজুয়েশন সিরিমনি’তে অশ্র“সজল বিদায়ী শিক্ষার্থী ও অভিভাবকগণ
■ সানিডেইল বাস্কেটবল টুর্নামেন্টের আজ ফাইনাল
■ বাস্কেটবল প্রতিযোগিতায় সানিডেইল স্কুল চ্যাম্পিয়ন

:P ছোট মেয়ে জন্ম নিয়েছে, তাই...
■ আমাদের ছোট মেয়ে জন্মগ্রহণ করেছে
■ ছোট্ট আদিভাকে অভিনন্দন, কিন্তু
■ আদিভার জন্ম এবং তাসকিনা ইয়াসমিনের লেখা
■ অভিনন্দন আদিভা নাঈম খান অভিনন্দন আমাদের সময়কেও

X(( নির্লজ্জতার নমুনা : কালো টাকার পক্ষে ওকালতি!
খোদ যারা কালো টাকার মালিক, তারাও কালো টাকা সাদা করার তদবির করছিল রাখঢাক রেখে। কিন্তু নাঈমুল ইসলাম খান অতো রাখঢাকের ধার না ধেরে আন্ডারওয়্যারটাই খুলে ফেললেন একটানে-
■ ‘কালো টাকা’ নিয়ে সিদ্ধান্ত হতে হবে বাস্তবানুগ, ঐতিহাসিক, মহত্তম ও সাহসী
■ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমীপেষু, ইসলাম ধর্মে তালাক যেমন বৈধ কালো টাকা সাদা করাও তেমনি
■ আল্লাহর ওয়াস্তে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগ করে সাদা করুন
■ অতীতে পুঞ্জীভূত অপ্রদর্শিত টাকার বিহিত না করে নতুন কালো টাকা ও দুর্নীতি প্রতিরোধ অসম্ভব
■ কালো টাকা বিনিয়োগে সময়সীমা নেই
■ কালো টাকায় সয়লাব পুঁজিবাজার : লেনদেনের লাগাম ধরে রাখা যাচ্ছে না
■ কালো টাকা সাদা করার ইতিহাস যেন এ তিন বছরেই শেষ হয়: আনিসুল হক
■ কালো টাকা সাদা করার সময় মূলত এক বছর

/:) হলুদ সাংবাদিকতায় নতুন দিগন্ত
বাংলাদেশের হলুদ সাংবাদিকতার ইতিহাসে নাঈমুল ইসলাম খান তার আমাদের সময় পত্রিকাকে নিয়ে এমন এক অবস্থানে পৌঁছে গেছেন, দীর্ঘদিন তাতে ভাগ বসানোর কেউ ছিল না। কেবল বছরদেড়েক ধরে বসুন্ধরার 'বাংলাদেশ প্রতিদিন' সেখানে কিছুটা ভাগ বসিয়েছে।
■ বাংলাদেশ কি আরেকজন রাষ্ট্রপতির খোঁজে?
■ রাষ্ট্রপতি জিল্লুর রহমান যথেষ্ট সুস্থ এবং স্বচ্ছন্দ
■ ভিডিওচিত্রটি শখের নয়
■ আমিনীকে জারজ বললেন প্রতিমন্ত্রী মান্নান
■ পূর্ত প্রতিমন্ত্রী আমি দুঃখিত
■ ড. ইউনূস অর্থমন্ত্রীর সঙ্গে গোপনে দেখা করেননি
■ বাংলাদেশ ব্যাংকের ঢেঁকি ঋণ থেকেই ক্ষুদ্র ঋণের বিকাশ
■ প্রধান বিচারপতির স্ত্রীর বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রকাশিত সংবাদ প্রসঙ্গে
■ সাজু হোসেনের প্রতিবাদপত্র
■ প্রথম আলো সম্পাদকের পৈতৃক বাড়ি অনুমোদন ছয় তলার হয়েছে নয় তলা
■ প্রতিবাদ জানিয়েছেন প্রথম আলো সম্পাদক
■ দৈনিক প্রথম আলোতেও আমার রক্ত প্রবাহিত
■ বিএনপির পক্ষে কাজ করবেন ড. ইউনূস!
■ রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা ও বিএনপিকে বেশি পছন্দ ইউনূসের!
■ রাজনীতিতে আসার কথা প্রত্যাখ্যান করেছেন মুহাম্মদ ইউনূস
■ সি এম আলম এসইসির নতুন চেয়ারম্যান
■ গ্রামীণ ব্যাংকে আমানত উত্তোলনের হিড়িক।। ৩০০ কোটি টাকা উঠিয়ে নিয়েছে গ্রাহকরা
■ দু’দিনে গ্রামীণ ব্যাংকের আমানতকারীরা উঠিয়ে নিয়েছে ৬শ কোটি টাকা
■ ড. ইউনূস অর্থমন্ত্রীর সঙ্গে গোপনে দেখা করেননি

:(( 'একটা বিজ্ঞাপন দ্যান গো মামা...'
বলা হয়ে থাকে, একটি বিজ্ঞাপনের জন্য কেউ যদি নাঈমুলকে বাংলামটর এলাকায় নগ্ন হয়ে দৌঁড়াতে বলেন, অবলীলায় তিনি সেটাও করবেন।
■ দৈনিক আমাদের সময়-এ এই আগস্টে হঠাৎ আর্থিক বিপর্যয়
■ কিউট আফটার শেভ লোশন ব্যবহার করছি
■ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে খরচ বেশি মানুষের এই ধারণা সম্পূর্ণ অমূলক
■ Kool Shaving Cream উন্নয়নের ২০ বছর
■ আমাদের সময়ে বিজ্ঞাপন দেয়া এখন সবচে বেশি ফলদায়ক
■ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিল্পোদ্যোক্তা-ব্যবসায়ীরা দশ বছরে বাংলাদেশের চেহারা সম্পূর্ণ পাল্টে দিতে পারেন
■ দৈনিক আমাদের সময়ে বিজ্ঞাপনমূল্য যুক্তিসঙ্গত করা অত্যন্ত জরুরি
■ একজন নুরুল ইসলাম বিএসসি বড় কাজে লাগানো উচিত ছিল
■ রবি আজিয়াটা লিমিটেডের যন্ত্রপাতি আমদানিতে কোনো শুল্ক ফাঁকি দেয়নি
■ আইসিবি ইসলামী ব্যাংকের প্রশংসা যে কারণে করতে হয়
■ দৈনিক আমাদের সময়ে বিজ্ঞাপনমূল্য যুক্তিসঙ্গত করা অত্যন্ত জরুরি
■ পণ্যের গুণগতমান ও সেবা দিয়ে বিশ্বমানের সাফল্য অর্জন করতে চান আব্দুল মোনেম
■ মাননীয় প্রধানমন্ত্রী সমীপেষু : মুক্তিযোদ্ধাদের জন্য কল্যাণ কাজে তাবানী বেভারেজের স্বার্থ রক্ষা করুন
■ দেশী দশ থেকে কেনাকাটা করুন
■ ঘুরে আসুন ফয়’স লেক রিজর্ট
■ বাজারে এসেছে গ্রীন বেঙ্গল সল্ট
■ পাঠক ও বিজ্ঞাপনদাতাদের ধন্যবাদ দৈনিক আমাদের সময় মুনাফা করছে

:P নাচ আমার নাঈমুল তুই পয়সা পাবি রে!
শেয়ারবাজার কারসাজিতে লুটেরা হিসেবে যাদের নাম এসেছে, কাকতালীয়ভাবে তাদের মূল হোতারা এখন আমাদের সময় পত্রিকার মালিক। এই হোতাদের রক্ষার জন্য নাঈমুলের খ্যামটা নাচ দেখুন একনজরে -
■ সরকারকে বিব্রত করতেই এ রিপোর্ট
■ মাননীয় প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা ও সাবধানবাণী
■ প্রধানমন্ত্রী সমীপে একটি সুপারিশ
■ ভুলে ভরা তদন্ত রিপোর্ট
■ শেয়ারবাজার কেলেঙ্কারির এ রিপোর্ট দিয়ে একটি মামলাও করা সম্ভব নয়
■ শেয়ারবাজার কেলেঙ্কারির রিপোর্টে অভিযোগ অনুমাননির্ভর
■ শেয়ার কারসাজিতে আলোচিতরা বড় কোনো অপরাধী নন
■ শেয়ারবাজারে ধস : কয়েকজন ব্যবসায়ী নয়, সরকারি সংস্থাগুলোর দায়িত্বহীনতাই মুখ্য
■ ‘তদন্ত রিপোর্ট মিডিয়ায় গেল কীভাবে?’
■ শেয়ারবাজার স্ক্যাম এবং তদন্ত কমিটির রিপোর্ট
■ শেয়ারবাজারের তদন্ত রিপোর্ট প্রত্যাহার হতে পারে
■ পুঁজিবাজার তদন্তের রিপোর্টে আড়াল করা হয়েছে আসল খেলোয়াড়দের
■ বড় লগ্নিকারকরা বাজারমুখী না হওয়ায় শেয়ারবাজারে পতন অব্যাহত
■ ইব্রাহিম খালেদ উদ্দেশ্যমূলক তদন্ত রিপোর্ট দিয়ে সরকারকে বিব্রত করেছেন: শেখ কবির হোসেন
■ রিভিউ কমিটির প্রধানকে ইব্রাহিম খালেদ না হওয়ার পরামর্শ অর্থমন্ত্রীর
■ জালিয়াতির দায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামির পিতা খন্দ. ইব্রাহিম খালেদ

:D পদলেহন পর্ব ১ : অন্নদাতাবৃন্দ
শেয়ারবাজার লুটের আগে আগে আমাদের সময় পত্রিকাটি কিনে নেন বেক্সিমকো গ্রুপের সালমান এফ রহমান, ইউনিক গ্রুপের নূর আলী, পিএইচপি গ্রুপের মো. মহসীন এবং লুৎফর রহমান বাদলের একটি যৌথ সিন্ডিকেট। না, নিমকহারামি করেননি আমাদের নাঈমুল -
■ বুদ্ধিমান লগ্নিকারকরা এখনই শেয়ার কিনবেন: সালমান এফ রহমান
■ ফালু ও বাদলের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক শুধু আইএফআইসি ব্যাংকের ধারাবাহিকতায়: সালমান এফ রহমান
■ পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তি বন্ধ করতে হবে: সালমান এফ রহমান
■ মাইনাস টু থিওরি বাস্তবায়ন করতে না পারায় প্রথম আলো-ডেইলি স্টার এখন দেশের অর্থনীতিতে ধস নামানোর চেষ্টা করছে
■ কালের কণ্ঠ ও সমকাল অসত্য রিপোর্ট প্রকাশ করে ইউনিক গ্রুপ ও হোটেলের ব্যবসায়িক ক্ষতি করেছে
■ কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই: লুৎফর রহমান বাদল
■ শেয়ার বাজারের তদন্ত রিপোর্ট নিয়ে মিডিয়াতে ভুতুড়ে সংবাদ সম্পর্কে লুৎফর রহমান বাদলের প্রতিবাদ
■ শেয়ার বাজার কেলেঙ্কারিতে জড়িত থাকার কথা অস্বীকার করলেন মোস্তফা কামাল
■ শেয়ারহোল্ডারদের ভালবাসা ও আস্থায় প্রিমিয়ার ব্যাংক শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে
■ প্রথম আলো’র বিরুদ্ধে মামলা করবেন সালমান রহমান
■ সালমান এফ রহমান ঋণ খেলাপি নন

X(( চরিত্রহননের আয়োজন
শুধু মালিকদের পক্ষে লিখলেই হবে না, গুরুত্বপূর্ণ দায়িত্বে ভালো কেউ আসতে চাইলে, ঠেকাতে হবে তাদেরও -
■ সামগ্রিক ব্যর্থতা এসইসির তবে ইয়াসিন আলীর নাম নেই
■ এসইসির সদস্য ইয়াসিন আলী এবং বাংলাদেশ ব্যাংক ধোয়া তুলসী পাতা!
■ এসইসির অনেক সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছি: ইয়াসিন আলী
■ শেষ রক্ষা হলো না ইয়াসিন আলীর
■ আলোচিত ইয়াসিন আলী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে আবেদন করেছেন
■ সম্পর্কের কারণে ইয়াসিন আলীর নাম আসেনি তদন্ত রিপোর্টে
■ সিটি ব্যাংক এনএ থেকে মামুন রশিদের চাকরিচ্যুতির ইতিকথা
■ এসইসি চেয়ারম্যান হওয়ার সম্ভাব্য তালিকায় বিতর্কিত মামুন রশিদও

:D শুধু দুটো টাকার জন্য
■ আবদুল গাফ্ফার চৌধুরীর দৃষ্টিতে জয়নাল হাজারী
■ ফেনীর হাজারী, হাজারীর ফেনী
■ কীর্তিমান লোটাস কামাল
■ আমাদের ভূমিদস্যু বলার বিচার চাই
■ সমাজের উঁচু স্তরে প্রতিনিধিত্বকারী প্রগতিশীল মুক্তমনা সফল মানুষের মিলনকেন্দ্র ঢাকা ক্লাব
■ মৌলবাদীদের ক্রীড়নক হয়ে ঢাকা ক্লাবের গৌরবোজ্জ্বল ঐতিহ্য নস্যাতের অপচেষ্টা করছেন মজহার: সেলিম
■ ঢাকা ক্লাবে ড্রেস কোডে বিব্রত হুমায়ূন আহমেদ ও মান্না
■ ওয়ান ইলেভেনের সময় গোয়েন্দা সংস্থাকে দেয়া টাকা ফেরত চেয়েছে যমুনা গ্রুপ
■ টাকা ফেরত না দিলে সরকারের বিরুদ্ধে মামলা করবেন নূরুল ইসলাম বাবুল
■ নূরুল ইসলাম বাবুলের চ্যালেঞ্জ
■ স্টেডিয়াম ও ট্রেনিং সেন্টারের জন্য ২০ বিঘা জমি বরাদ্দের ঘোষণা বসুন্ধরা গ্র“পের
■ সেনাপ্রধান ও বসুন্ধরা চেয়ারম্যানকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত
■ প্রথম আলোর স্ববিরোধিতায় বসুন্ধরা গ্রুপের বিরাট বিপদ
■ যারা আমার পরিবারকে তছনছ করেছে, তাদের বিরুদ্ধে মামলা করবো : টুকু
■ শাহ আলমকে হয়রানি না করার নির্দেশ
■ প্রকৃত অপরাধীদের বাঁচাতে একটি মহল ব্যবসায়ী শাহ আলমকে জড়াতে চাচ্ছে
■ বসুন্ধরার আর্থিক সহায়তা পেয়ে জেলা ফুটবল নিয়ে মাঠে নামলেন সালাউদ্দিন
■ সেনাপ্রধান ও বসুন্ধরা চেয়ারম্যানকে নিয়ে প্রথম আলোর প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত
■ সাংবাদিকতায় ভুল ভ্রান্তি এবং মেষপালক রাখালের গল্প

/:) যে সংবাদের রেইট খুব বেশি হবে না
আপনিও খুবই অল্প মূল্যে এই ধরনের সংবাদ দৈনিক আমাদের সময়ে ছাপতে পারবেন, সামান্য বাড়িয়ে দিলে নাঈমুল ভাই নিজের নামেই লিখবেন। স্টক সীমিত, আজই সুযোগ নিন!
■ জয়নুলের বক্তব্যের প্রতিবাদ করলেন মুসা বিন শমশের
■ টিংকু ভাই আল্লাহ মেহেরবান
■ মাননীয় প্রধানমন্ত্রী চিনি শিল্পটিও আপনার হস্তক্ষেপ কামনা করে
■ নাইট ক্লাব বারে হামলা করে ট্যুরিজম হবে না
■ দুদক: স্বাধীনতা বনাম জবাবদিহিতা
■ বই পড়ে আর কবিতা লিখে অবসর কাটাচ্ছেন প্রধানমন্ত্রীর সাবেক ডিপিএস শাকিল
■ জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
■ বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনি সিং
■ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টার পিএস হলেন গাজী কালিমুল্লাহ
■ দেড় বছরে একজন মেজরের রাজনৈতিক জীবনের অবসান!
■ দেশের একমাত্র মুক্তিযোদ্ধা জেলা প্রশাসক কুমিল্লার জামাল হোসাইন, চৌকস ও কাজ-পাগল
■ শেখ সেলিমের ছেলের সঙ্গে টুকুর মেয়ের বিয়ে ১৫ জুলাই সংসদের এলডিই ক্লাবে
■ শেখ সেলিম তনয় নাইমের বৌ-ভাত অনুষ্ঠিত

:P স্বল্প স্বমেহন
নিজের পত্রিকায় নিজের সম্পর্কে কখনো নিজের নামে, কখনো ব্যক্তিগত কর্মচারীদের দিয়ে, কখনো বা দেশী ও প্রবাসী ছিঁচকে লেখকদের দিয়ে মেহনযজ্ঞের এরকম উদাহরণ দ্বিতীয়টি পাওয়া যাবে না।
■ আমার গলায় সমস্যা।। বিশ্রাম খুব প্রয়োজন
■ ঢাকা অথবা এথেন্সে সাবধান, পকেটমার
■ নাঈমুল ইসলাম খান কোপেনহেগেন গেছেন
■ কোপেনহেগেন থেকে আমার অসুখ
■ নাঈমুল ইসলাম খান সপরিবারে কানাডায়
■ কানাডার টরন্টোয় স্থানীয়দের সংবর্ধনা পেলেন নাঈমুল ইসলাম খান
■ কানাডার টরন্টোয় শুক্রবার নাঈমুল ইসলাম খানের সংবর্ধনা
■ আমাদের সময় কার্যালয়ে কানাডার ব্রসার্ড সিটির মেয়র ও এনডিপির অ্যাডভাইজার
■ নাঈমুল ইসলাম খান এখন দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক
■ দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক ওয়ার্ল্ড নিউজপেপার কংগ্রেসে যোগ দিয়েছেন
■ দৈনিক আমাদের অর্থনীতি সম্পাদক মালয়েশিয়া গেছেন
■ ‘বাসভূমি’র ৫ বছর উৎসব অস্ট্রেলিয়ায় আসছেন নাঈমুল ইসলাম খান ও আগুন
■ কানাডার টরন্টোয় স্থানীয়দের সংবর্ধনা পেলেন নাঈমুল ইসলাম খান
■ ৬ সম্পাদকের ভারত সফর
■ ৫০তম জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত নাঈমুল ইসলাম খান
■ নাঈমুল ইসলাম খানের জন্মজয়ন্তী উপলক্ষে প্রবাস থেকেও বেরুচ্ছে একটি স্মারকগ্রন্থ
■ নাঈমুল ইসলাম খানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ প্রকাশনায় লেখা আহ্বান
■ নাঈমুল ইসলাম খানকে নিয়ে স্মারকগ্রন্থ: আরো কিছু লেখা চাই
■ ‘বাসভূমি’র ৫ বছর উৎসব অস্ট্রেলিয়ায় আসছেন নাঈমুল ইসলাম খান ও আগুন
■ ক্যানবেরায় মতবিনিময় সভায় নাঈমুল ইসলাম খান
■ বিএনপি অস্ট্রেলিয়ার সেমিনারে নাঈমুল ইসলাম খান
■ দৈনিক আমাদের সময় সম্পাদক নাঈমুল ইসলাম খানের সঙ্গে বিএনপি অস্ট্রেলিয়ার মতবিনিময়
■ সিডনিতে সুধী সমাবেশে নাঈমুল ইসলাম খান
■ ক্যানবেরায় প্রবাসীদের দাবি শুনলেন নাঈমুল ইসলাম খান
■ মেলবোর্নে মতবিনিময় সভায় নাঈমুল ইসলাম খান
■ নাঈমুল ইসলাম খান জাপান সফরে গেছেন
■ জাপানে বাংলাদেশিদের পক্ষ থেকে নাঈমুল ইসলাম খানকে সংবর্ধনা
■ কুমিল্লায় মানহানি মামলায় জামিন পেয়েছেন নাঈমুল ইসলাম খান

:| আদেশ করেন যাহা মোর গুরুজনে
তত্ত্বাবধায়ক সরকারের আমলে জেনারেল মঈন উ আহমেদের 'আলু প্রচলন অভিযানের' অবৈতনিক প্রচার সম্পাদক ছিলেন নাঈমুল ইসলাম খান। গত সংসদ নির্বাচনের আগে আগে তার কিভাবে যেন ধারণা হয়েছিল, ক্ষমতায় আসতে যাচ্ছে বিএনপি। কালবিলম্ব না করে একের পর এক রচনা উৎপাদন করতে থাকলেন খালেদা জিয়া আর তারেক রহমানের প্রশস্তি গেয়ে। তার মাস্টারপিসগুলো এখন আর অনলাইনে সুলভ নয়। খুঁজলে ছিঁটেফোটা হয়তো পাওয়া যায়। বলাবাহূল্য, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সাচ্চা আওয়ামী লীগপ্রেমীতে রূপান্তরিত হতে নাঈমুলের সময় লেগেছিল আধঘন্টা (মতান্তরে ১০ মিনিট)।
■ আলু, ড. ইউনূস এবং বাংলাদেশের এনজিও
■ প্রিয় তারেক রহমান
■ খালেদা জিয়ার কাছে খোলা চিঠি
■ তারেকের জীবন দেশের কল্যাণে নিবেদিত হোক
■ জাইমার আজ জন্মদিন
■ আমাদের রাজনীতির দুই উত্তরাধিকার দুজনই দেশ থেকে দূরে

B-) অপরিশোধিত তৈল পর্ব : শেখ হাসিনা
একটি টেলিভিশন চ্যানেলের অনুমোদন নেওয়ার জন্য কম চেষ্টা করেননি নাঈমুল ইসলাম খান। এটা যারা দেখেছে, তারা জানে এর পেছনে কী অমানুষিক শ্রম ছিল তার! বলাবাহুল্য, সমস্ত চেষ্টা ব্যর্থ হয়েছে। তবে রয়ে গেছে চেষ্টার কিছু নমুনা, এই রচনার 'তৈল সিরিজের' পুরোটাই এই খাতে গেছে। শুরু শেখ হাসিনাকে দিয়ে। এরপর শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় থেকে এমনকি হাসিনা কন্যা পুতুলও নাঈমুলের প্রায় ঐতিহাসিক হয়ে ওঠা তৈলবাজি থেকে রেহাই পায়নি।
■ মহাজোটের নব্বই শতাংশ জয়ে কী বিরাট দায়িত্ব বর্তেছে, বলছি
■ দিন বদলের মন্ত্রিসভার সাফল্য কামনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিবেচনার জন্য
■ শেখ হাসিনার চিন্তাধারা আমি যতটুকু বুঝেছি
■ আওয়ামী লীগ সবসময়ই একাধিক ডেপুটি স্পিকারের মধ্যে বিরোধী দল থেকে একজন নেয়ার কথা বলেছে
■ আওয়ামী লীগ সরকারের মধুচন্দ্রিমা শুরু হতে পারেনি তবে শেষ হয়েছে
■ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন কয়েকটি সিদ্ধান্তে দৃঢ়-অটল থাকুন
■ অপেক্ষা করুন, শেখ হাসিনা দেশটা বদলে দিচ্ছেন

B-) পোড়া মোবিল পর্ব : শেখ রেহানা
প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে উপর্যুপরি ব্যর্থ হয়ে নাইমুল তৈলমর্দনের জন্য একপর্যায়ে বেছে নেন শেখ রেহানাকে।
■ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রেহানাকে দলে নিয়ে নিন
■ রাজনীতিতে শেখ রেহানার অভিষেক ঘটছে?
■ দুদিনের ব্যক্তিগত সফরে সিলেটে শেখ রেহানা
■ শেখ রেহানা কি বিশেষ কোনো দায়িত্ব পাচ্ছেন?
■ আওয়ামী লীগের দুঃসময়ের কাণ্ডারি শেখ রেহানা
■ শেখ রেহানা লন্ডন গেছেন
■ শেখ রেহানা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে আসছেন?
■ শেখ রেহানার রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরলেন শেখ হাসিনা
■ শেখ রেহানার মেয়ে টিউলিপ ব্রিটেনে কাউন্সিলর নির্বাচিত
■ ঘরোয়াভাবে জন্মদিন পালন করলেন শেখ রেহানা
■ পুত্র, পুত্রবধূ ও নাতনিকে নিয়ে অনুষ্ঠান উপভোগ করলেন শেখ রেহানা

B-) পাম অয়েল পর্ব : সজীব ওয়াজেদ জয়
টেলিভিশন চ্যানেল পাওয়ার আশা যখন পরিণত হয় রীতিমতো দুঃস্বপ্নে, নাঈমুল ইসলাম খান তখন খুব চেষ্টা করলেন অন্তত একটি রেডিও চ্যানেলের অনুমোদন পাওয়ার জন্য। কতো যদু-মধু রেডিও চ্যানেল পেয়েছে, অথচ দুর্ভাগা নাঈমুলের ভাগ্যে সেটাও জোটেনি। নিচে দেখুন কী অক্লান্ত প্রচেষ্টা -
■ দুধমাখা ভাত কাকে খায় ।। জয় ঘরে ফিরবেন কবে?
■ রাজনীতিতে বঙ্গবন্ধুর উত্তরাধিকারী মেধাবী প্রজন্মের অভিষেক
■ সজীব ওয়াজেদ জয়: বাংলাদেশ স্বপ্ন দেখে
■ ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করছেন জয়
■ আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ ভূমিকায় আসছেন জয়
■ ডিজিটাল বাংলাদেশ গড়তে সহযোগিতা করবেন জয়
■ স্বাগতম জয়! বাংলায়
■ আওয়ামী লীগের জন্মদিনে জয়ের যাত্রা শুরু
■ গ্রামীণ ফোনের বিপক্ষে বললেন জয়
■ সজিব ওয়াজেদ জয় সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ করলেন
■ যমুনায় সারাদিন ছিলেন জয়

B-) সয়াবিন পর্ব : পুতুল
■ আরেক কন্যার মা হলেন পুতুল
■ বিশ্বব্যাপী এক নতুন ইমেজ সৃষ্টি করেছে বাংলাদেশ : সায়মা ওয়াজেদ পুতুল বললেন
■ প্রতিবন্ধী শিশুদের মাঝে সায়মা ওয়াজেদ
■ অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধীদের ক্যাম্পেইনে সায়মা ওয়াজেদ পুতুল
■ বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে মনোবিজ্ঞানী নিয়োগ করা উচিত: সায়মা পুতুল
■ পুতুল এ মাসেই কানাডা ফিরে যাবেন

:D পিঠ চুলকাচুলকি পর্ব
মোজাম্মেল বাবুর মতো নির্লজ্জ যেমন, তেমনি আছে পীর হাবিবুর, সৈয়দ বোরহান কবিরের মতো ছিঁচকে সাংবাদিক। সবমিলিয়ে দেশী কিছু গৃহপালিত গৌণ লেখকের সঙ্গে প্রবাসী কয়েকজন ছিঁচকে লেখকের হুক্কা-হুঁয়া সবসময়ই আছে আমাদের সময়ে, নিয়মিতই যারা নাঈমুলের পিঠ চুলকে দেন, বিনিময়ে পান নিম্নমানের নিউজপ্রিন্টে মূত্রত্যাগের সুযোগ। অন্যদিকে শ্রদ্ধেয় শিক্ষক গোলাম রহমান এমন এক হলদে সংবাদপত্রের ন্যায়পালের ভূমিকায় অভিনয় করছেন, আমি নিশ্চিত তার স্বজনরাও এতে ব্রিবত বোধ করছেন। ন্যূনতম আত্মসম্মানবোধসম্পন্ন কেউ এই হলদে সংবাদপত্রের সঙ্গে জড়াতে পারেন, এটা আমার নিজেরও ধারণার বাইরে ছিল। অবশ্য স্যার যদি অর্থকষ্টে থাকেন, সেটা ভিন্ন কথা।
■ সম্পাদক নাঈম : একমেবাদ্বিতীয়ম্ : আবু হাসান শাহরিয়ার:
■ উপদেষ্টা সম্পাদক হিসেবে আমাদের সময়ে যোগ দিলেন আবু হাসান শাহরিয়ার
■ আশ্চর্য আগুন : মোহন রায়হান:
■ আশা জাগানিয়া নাঈমুল
■ আমাদের প্রিয় রাজপুত্রের আজ ৫০তম জন্মদিন
■ লেখকের হৃদয় থাক চন্দ্রভূমি’র কাছাকাছি
■ আকিদুল ইসলাম অভিবাদন জন্মদিনের
■ সিডনিতে ‘বাসভূমি-সন্ধ্যা’ ৩ এপ্রিল
■ এক সন্ধ্যায় আমাদের সময়ে
■ তোয়াব খানের জন্মদিন, গোলাম রহমান ও খালেদ মুহিউদ্দীনের অভিষেক অনুষ্ঠান
■ চাঁদপুরে দৈনিক আমাদের কুমিল্লার সাংস্কৃতিক উৎসব সম্পন্ন হলো
■ অভিনন্দন মারুফ চিনুকে
■ দেশের প্রথম সংবাদপত্র ন্যায়পাল নিয়োগ দিল দৈনিক আমাদের সময়
■ সংবাদ ন্যায়পালের দায়িত্ব নিলেন অধ্যাপক গোলাম রহমান
■ আমাদের সময়ের ন্যায়পালের সঙ্গে জ্যেষ্ঠ সাংবাদিক শিক্ষক বৈঠক
■ গীতিকার জুলফিকার রাসেলের সম্পাদনায় আসছে তারকা কাগজ...
■ আজ কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল জয়ন্তী

অ্যাই ভাই নাইমুল ইসলাম খান, গায়ে আপনার কাপড় নেই, আপনি নগ্ন! এই বেলা প্লিজ আন্ডারওয়্যারটি অন্তত পরে নিন।


প্রথম প্রকাশ
পুরাতন পোস্টসমূহ হোম

  • সাম্প্রতিক
  • মন্তব্যমালা
  • Problem with Bengali Font?
  • English Version
  • Mobile View
Advertisement সপ্তাহের নির্বাচন : ব্লগারের ২০টি সেরা উইজেট

অফিসিয়াল একাউন্ট

  • সামহোয়্যারইন ব্লগ
  • প্রথম আলো ব্লগ
  • বিডিনিউজ ব্লগ
  • নাগরিক ব্লগ
  • আমারব্লগ
  • গুগল প্লাস
  • ফেসবুক
  • টুইটার
  • টাম্বলার

ব্লগ স্টাইল

  • ম্যাগাজিন
  • টাইমস্লাইড
  • ফ্লিপকার্ড
  • মোজাইক
  • সাইডবার
  • স্ন্যাপশট

  • Home
  • About
  • Contact
  • বাংলা লিখুন ইউনিকোডে
Tweet
.



    1/11 advertisement amader shomoy amarblog audio audio-tape awami league Bangladesh bangladeshi blogger bank bdr-mutiny bijoy bijoy ekattor bijoy ekushe bijoy ekushey Blog blog ban blog-debate blog-review blog-satire blogger bobs boi-mela book-fair books bottle brain caricature children chile cht cinema computer contemporary corruption corruption tape cover cricket cyber-crime defense dhaka university diary documentary e-voting ebook economy entertainment eve-teasing everest exclusive facebook Feature finance football google hacking highlights human-rights india internet julian assange kaler-kantha khaleda-zia liberation-war libya load-shedding love media memoirs misc mlm mobile musa-ibrahim niagara falls oporbastob poetry police politics prothom-alo-blog rab religion rosh-alo sachalayatan satire saudi arab sheikh mujib social-media software somewherein blog sound special sports statue-of-liberty stock market survey sw-ban swine flu tech tech-humor technology television train accident transparency report travel video weather women world-affairs
Fusion Factory by Fusion5 is licensed under a Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
Designed by SimplexDesign